পাকিস্তানকে কাশ্মীর প্রসঙ্গে ভারতের সুরে সুর মিলিয়ে জবাব ইউএনএসসির! বিশ্ব মঞ্চে কোণঠাসা ইসলামাবাদ

ফের একবার কড়া জবাব পেল পাকিস্তান। এবার ফের বিশ্বমঞ্চে। কাশ্মীর নিয়ে পাকিস্তান যতই আস্ফালন দেখাক না কেন, রাষ্ট্রসংঘ সাফ বুঝিয়ে দিয়েছে ইমরানকে , যে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া কাশ্মীর ইস্যু সমাধান হবে না। ঠিক এই একই বার্তা ছিল ভারতেরও।

 পাকিস্তানকে পাত্তা দিল না ইউএনএসসি

পাকিস্তানকে পাত্তা দিল না ইউএনএসসি

পাকিস্তানকে কার্যত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর ইস্যুতে সেভাবে পাত্তাই দিল না। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, পরিষদের সমস্ত সদস্য একযোগে এটা মেনে নিয়েছেন যে দ্বিপাক্ষিক আলোচনার দ্বারাই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব। সেক্ষেত্রে পরিষদে বিষয়টি সকলে মিলে আলোচনার যে প্রস্তাব পাকিস্তান দিয়েছিল,তা কার্যত ছুড়ে ফেলে দিল রাষ্ট্রসংঘ।

চিনের প্যাঁয়তারা !

চিনের প্যাঁয়তারা !

৫ অগাস্টই নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে তুলে ধরার প্রস্তাব জানায় পাকিস্তান। সেই সময় , নিরাপত্তা পরিষদে পাকিস্তানের গভীর বন্ধু চিনও এগিয়ে আসে। ইমরানদের সমর্থনে নামে বেজিং পক্ষ। বিষয়টি খানিকটা 'ম্যাচ ফিক্সিং' এর ঘরানায় তারিখ মিলিয়ে 'ফিক্স' করার চেষ্টা করেছিল পাক-চিন। তবে , পরিষদের বাকি সদস্যরা ভারতের সমর্থনে আসায় পিছিয়ে যেতে হয় পাকপক্ষকে।

পাকিস্তান-চিনকে আর কোন দেশ সমর্থন জানিয়েছে?

পাকিস্তান-চিনকে আর কোন দেশ সমর্থন জানিয়েছে?

উল্লেখ্য, পরিষদে পাকিস্তানের সমর্থনে চিন ছাড়াও এসেছে ইন্দোনেশিয়া। এর আগেও কাশ্মীর নিয়ে ইন্দোনেশিয়া পাকিস্তানের হয়ে মুখ খুলেছে বহুবার। এমনকি তুরস্কও পাকিস্তানের সমর্থনে কাশ্মীর ইস্যুতে বক্তব্য রাখে।

পাকিস্তান হালে পানি পেল না!

পাকিস্তান হালে পানি পেল না!

উল্লেখ্য, পাকিস্তান সমস্তভাবে চেষ্টা করেই হালে পানি পেল না। কাশ্মীর নিয়ে আলোচনার জন্য তারা খোলা আলোচনার দাবি জানিয়েছে। এমনকি কোন দেশ এই নিয়ে কী বলছে, তাও যেন প্রকাশ্যে আসে তার দাবি জানায় পাকিস্তান। এমন আর্জির প্রেক্ষাপটে ইউএঅনএসসি বৈঠককে রুদ্ধদ্বার রাখে। ফলে পাকিস্তান আরও বিপাকে পড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+