Pakistan: পাক নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী, খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে মনোনয়ন জমা
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু মহিলা িনর্বাচনে প্রার্থী হচ্ছেন। ফেব্রুয়ারিতে পাকিস্তাের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে পাক িহন্দু নাগরিক সভেরা প্রকাশ। খাইবার পাখতুনওয়া প্রদেশ থেকে প্রার্থী হয়েছেন তিনি।
সভেরা জানিয়েছেন মানবতার জন্যই লড়াই করতে চান তিনি। তাঁর কাছে সবার আগে মানুষ তারপর ধর্ম। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা। গত কয়েকবছরে হিন্দুদের উপর অত্যাচারের একাধিক ঘটনা ঘটেছে পাকিস্তানে। সেখানে সভেরা অবশ্যই একটা ব্যতিক্রম।

সভেরা পেশায় চিকিৎসক। গত ২৩ ডিসেম্বর খাইবার পাখতুনওয়া প্রদেশে পিকে-২৪ কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। পাক হিন্দু সম্প্রদায়ের একমাত্র প্রতিিনধি তিনি। পাকিস্তান পিপিলস পার্টির মহিলা শাখার জেলা সাধারণ সম্পাদিকা সভেরা। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। তাতে ৫ শতংশ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।
সভেরা ২০২২ সালে এমবিবিএস পাস করেছেন। অ্যবোটাবাদ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। মনোনয়ন জমা দিয়ে সভেরা বলেছেন মানবতার স্বার্থে লড়াই করাই তাঁর একমাত্র লক্ষ্য। সেই রক্তই বইছে তাঁর শরীরে। তিনি জানিয়েছেন ভোটে নির্বাচিত হয়ে এসে তিনি সরকরি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার উন্নয়ন ঘটাতে চান। সেখান চিকিৎসকরা যে কঠিন পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন তার উন্নয়ন ঘটাতে চান।
সভেরা প্রকাশের বাবাও একজন চিকিৎসক। এবং তিনি সদ্য অবসর িনয়েছেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় সদস্য। পাকিস্তােন এই প্রথম কোনও হিন্দু মহিলা প্রার্থীর মনোনয়ন দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন তাঁর পার্টির অন্য সদস্যরাও।












Click it and Unblock the Notifications