আকাশপথে পুলওয়ামার জবাব, নিরাপত্তা নিয়ে তৎপরতা শুরু ইসলামাবাদে
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসলামাবাদে জরুরি বৈঠকে ডাকলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
পুলওয়ামার ঘটনার ১২ দিন বাদে পাক অধিকৃত কাশ্মীরে আকাশ পথে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর এরপরই দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইসলামাবাদে জরুরী ভিত্তিতে বৈঠক ডেকেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এই বৈঠকেই ভারতের এই জবাবের পর কী পদক্ষেপ নেবে তারা, তা ঠিক করা হবে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের এক কনভয়ে বর্বরোচিত হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। ৪০ জন জওয়ান সেই হামলায় শহিদ হন। মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট, চাকোথি, মুজফ্ফরাবাদের জঙ্গি শিবিরগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। জইশের কন্ট্রোল রুমও ধ্বংস হয়েছে।
এরপর পাকিস্তান পাল্টা আক্রমণ করতে পারে এই আশঙ্কায় আন্তর্জাতিক সীমান্ত ও এলওসি বরাবর বায়ু-প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের মতো এদিন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতেও ক্যাবিনেট পর্যায়ের বৈঠক হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications