পোষা বিড়ালের মৃত্যুতে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি পাক মহিলার

এক পশু চিকিৎসকের বিরুদ্ধে আড়াই কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। মহিলার অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জেরেই তাঁর ২ মাসের বিড়ালের অপমৃত্যু ঘটেছে।

ইসলামাবাদ, ২৩ নভেম্বর : এক পশু চিকিৎসকের বিরুদ্ধে আড়াই কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। মহিলার অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জেরেই তাঁর ২ মাসের বিড়ালের অপমৃত্যু ঘটেছে।

মা-দিদা-প্রমাতামহের মতোই চুলের বাহার নিয়ে জন্মাল এই শিশু

পরিচারিকার সঙ্গে প্রেম স্বামীর, স্ত্রীর কাছে পর্দাফাঁস পোষা টিয়ার

বিড়ালের মালকিন সুন্দস হুরেইন পেশায় আইনজীবী। তিনি জানিয়েছেন, ইসলামাবাদে পশু চিকিৎসক ফয়জল খানের কাছে রুটিন চেক আপের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন নিজের পোষ্যকে।

পোষা বিড়ালের মৃত্যুতে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বিড়ালটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন হুরেইনকে ডেকে পাঠিয়ে বিড়াল হাতে তুলে দেওয়া হয়। তবে অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ বোধ করলে বিড়ালটিকে অন্য পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই পোষ্যটি মারা গিয়েছে।

আমাজন নদীর নীচে আর এক নদী রয়েছে! প্রস্থে তা আমাজনের চেয়ে দ্বিগুণ বড়

বাচ্চাকে নিরামিষ খাওয়ালে জেল হবে এই দেশের বাবা-মায়েদের

হুরেইন নামে বিড়ালের মালকিনের অভিযোগ, পরে যে চিকিৎসকের কাছে বিড়াল নিয়ে গিয়েছিলেন তিনি জানিয়েছেন, পোষ্যটিকে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় রাখার ফলেই সে মারা গিয়েছে।

বিড়ালের ময়নাতদন্ত রিপোর্টেও সেই কথাই বলা হয়েছে। অত্যন্ত কম তাপমাত্রায় থাকা, ডিহাইড্রেশন ও অভুক্ত থাকাই বিড়ালের মৃত্যুর কারণ। এটা জানার পরই ফয়জন খান নামে চিকিৎসকের বিরুদ্ধে পাকিস্তানি মুদ্রায় আড়াই কোটি টাকার মামলা করেছেন মালকিন হুরেইন। একইসঙ্গে দোষী চিকিৎসকের জেলহাজতও দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+