পুলওয়ামা কাণ্ডে চার্জশিট জমা পড়তেই ছ্যাঁকা, বিজেপিকে আক্রমণ করে কী বলল পাকিস্তান

পুলওয়ামা কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। আর চার্জশিট জমা পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল পাকিস্তান। পাকিস্তানের বক্তব্য, এনআইএ যে চার্জশিট দিয়েছে, তা 'মনগড়া'। এই কথা বলে চার্জশিট খারিজ করে দেয় ইমরান খানের সরকার। তারা এই বিষয়ে পাল্টা বিজেপিতে আক্রমণ করে।

পাক বিদেশমন্ত্রকের দাবি

পাক বিদেশমন্ত্রকের দাবি

পাক বিদেশমন্ত্রকের দাবি, পুলওয়ামা হামালায় পাকিস্তানকে অভিযুক্ত করা হলেও তদন্তে সবরকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত ছিলাম। এনআইএ'র মনগড়া চার্জশিটে আসলে বিজেপির পাকিস্তান বিরোধী বক্তব্যই পরিকল্পিত ভাবে তুলে ধরা হয়েছে। পাকিস্তানের আরও অভিযোগ, চার্জশিটের নামে বিজেপির সংকীর্ণ ঘোরায় রাজনীতির স্বার্থ মাথায় রাখা হয়েছে।

মাসুদ আজহার সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

মাসুদ আজহার সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত, জম্মুতে পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহার ও তার ভাই রউফ আসগারের বিরুদ্ধে মঙ্গলবার ১৩ হাজার ৫০০ পাতার চার্জশিট পেশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ-র তরফে চার্জশিটে জানানো হয়েছে, জঙ্গিদের মোবাইলে থাকা ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট পুলওয়ামা হামলার তদন্তে সাহায্য করেছে।

১৩ হাজার ৫০০ পাতার চার্জশিট

১৩ হাজার ৫০০ পাতার চার্জশিট

এই ১৩ হাজার ৫০০ পাতার চার্জশিটে পুলওয়ামা হামলার পরিকল্পনা থেকে বাস্তবায়ন, সমস্ত তথ্য পেশ করেছে এনআইএ। তাদের তরফে জানানো হয়েছে, পুলওয়ামা হামলার মূল চক্রী ছিল জইশ জঙ্গি মহম্মদ উমর ফারুক। তদন্তে জানা গেছে, পাকিস্তান থেকে সামবা হয়ে জম্মুতে ২০ কেজি বিস্ফোরক এনেছিল সে।

আত্মঘাতী বোমা বিস্ফোরণ করেছিল আদিল আহমেদ দর

আত্মঘাতী বোমা বিস্ফোরণ করেছিল আদিল আহমেদ দর

চার্জশিটে মাসুদ আজহার ও রউফ আসগার-সহ মোট ১৯ জনের নাম রয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করেছিল আদিল আহমেদ দর। এদিকে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী ছিল উমর ফারুখ। মার্চ মাসে তাকে এনকাউন্টারে খতম করে ভারতীয় সেনা।

আজহারের প্রশংসাসূচক ভিডিও রেকর্ডিংও হাতে পেয়েছে এনআইএ

আজহারের প্রশংসাসূচক ভিডিও রেকর্ডিংও হাতে পেয়েছে এনআইএ

হামলার পর মাসুদ আজহারের প্রশংসাসূচক ভিডিও ও অডিও রেকর্ডিংও হাতে পেয়েছে এনআইএ। চার্জশিটে তার উল্লেখ রয়েছে। এমনকী, হামলার পর জইস-ই-মহম্মদ টেলিগ্রাম গ্রুপে একটি পোস্ট করা হয়। যেখানে দাবি করা হয়, '১০০ জন ভারতীয় হিন্দু সেনার মৃত্যু হয়েছে।' তাছাড়া, চার্জশিটে আরও দাবি করা হয়েছে, পুলওয়ামার পর জইশ জঙ্গিরা আরও একটি হামলার পরিকল্পনা করেছিল। যদিও তাদের এই ছক বানচাল করে দেয় বালাকোটে ভারতের বিমান হামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+