আফগানিস্তানে ভিসা পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল পাকিস্তান
সম্প্রতি ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পরে কূটনীতির দুনিয়ায় বেশ শোরগোল পড়ে যায়।
সম্প্রতি ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পরে কূটনীতির দুনিয়ায় বেশ শোরগোল পড়ে যায়। ইমরান এবং তাঁর দেশকে ট্রাম্প যেভাবে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তাতে অনেকেই বিস্ময়প্রকাশ করলেও বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে শান্তিস্থাপনের জন্যেই ট্রাম্পের এই ইতিবাচক অবস্থান।

তাঁদের মতামত যে খুব অপ্রাসঙ্গিক নয় তার একটি প্রমাণ পাওয়া গেল রবিবার, ২৮ জুলাই। মার্কিন সফরে ইমরান বলেছিলেন যে আফগানিস্তানে শান্তি ফেরাতে ইসলামাবাদ সবরকম চেষ্টাই করবে। সাম্প্রতিককালে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালিবানের যে আলোচনা চলছে, তার পিছনেও পাকিস্তানের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এবং ইমরান নিজেও আফগানিস্তানে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তালিবানের অংশগ্রহণের প্রস্তাব রেখেছেন। কাবুলের নির্বাচিত সরকারও এই প্রসঙ্গে তালিবানের প্রতি সদর্থক অবস্থান নিয়েছে।
পাক দূতাবাসের দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি
রবিবার কাবুলে পাকিস্তানি দূতাবাস ঘোষণা করে যে সোমবার, ২৯ জুলাই, থেকে ভিসা এবং দূতাবাস-সংক্রান্ত পরিষেবা পুনরায় চালু করা হবে। বলা হয় আফগানিস্তানের উপ-বিদেশমন্ত্রী ইদ্রিস জামান দূতাবাসের মধ্যে ঘোরাফেরা করা কিছু দুষ্কৃতীকে অচিরেই ধরার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের বহুলপ্রচারিত দৈনিক 'ডন' একটি প্রতিবেদনে জানায় যে পাক দূতাবাস এদিন একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয় যে ভিসা শুধুমাত্র আফগান রোগী, বয়স্ক, মহিলা এবং ব্যবসায়ীদেরই দেওয়া হবে।
পাক দূতাবাসে এর আগে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ভিসার দরখাস্তকারীদের উপর চড়াও হওয়ার এবং তোলা নেওয়ার অভিযোগ ওঠে। বলা হয়, তাদের পিছনে স্থানীয় পুলিশেরও সমর্থন ছিল। পাক দূতাবাসের তরফে জানানো হয় যে আফগানিস্তান কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও কঠোর পদক্ষেপ না নিলে তারা আর ভিসা পরিষেবা দেবে না।
আফগানিস্তান-পাকিস্তানের কূটনৈতিক আলোচনার পরেই সিদ্ধান্ত বদল হয়
রবিবার দেওয়া আরেকটি বিবৃতিতে বলা হয় যে জামান এবং আফগানিস্তানে পাকিস্তানের দূত জাহিদ নাসরুল্লাহ খানের বৈঠকের পরেই এই সিদ্ধান্তে বদল আসে। জামান কথা দেন যে ঘটনার পূর্ণ তদন্ত হওয়ার পরেই তারা উচিত ব্যবস্থা নেবেন।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে নানা সময়ে টানাপোড়েন চললেও সম্প্রতি দুই পক্ষই উদ্যোগী হয়েছে অবস্থার উন্নতিতে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications