মাসুদ আজহার পাকিস্তানের মাটিতেও কম ঝামেলা পাকায়নি, স্বীকার করল খোদ সেদেশের সংবাদমাধ্যম

গত পয়লা মে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পাকিস্তান-স্থিত উগ্রপন্থী সংগঠন জয়েশ-ই-মহম্মদ বা জেইএম-এর প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করলে ভারতে শোরগোল পড়ে যায়।

গত পয়লা মে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পাকিস্তান-স্থিত উগ্রপন্থী সংগঠন জইশ-ই-মহম্মদ বা জেইএম-এর প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করলে ভারতে শোরগোল পড়ে যায়। বেশ কিছু বছর ধরে ভারত ক্রমাগত আজহারকে আন্তর্জাতিক দরবারে কোণঠাসা করতে চাইলেও বারবারই চিন তার মিত্র পাকিস্তানের সমর্থনে এগিয়ে এসে এই প্রচেষ্টায় জল ঢালছিল।

মাসুদ আজহার পাকিস্তানের মাটিতেও কম ঝামেলা পাকায়নি, স্বীকার করল খোদ সেদেশের সংবাদমাধ্যম

কিন্তু আন্তর্জাতিক কূটনীতির কূটকচালির মাধ্যমে শেষ পর্যন্ত চিন আজহার সম্বন্ধে তাদের আপত্তি তুলে নিলে রাষ্ট্রসংঘের পক্ষে আজহারকে নিষিদ্ধ ঘোষণা করা সহজ হয়ে যায় আর ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই ঘটনাকে বিপুল কূটনৈতিক জয় হিসেবে প্রচার শুরু।

পাকিস্তানের নেতৃত্ব এবারে আজহারকে নিয়ে কী করে সে বিষয়ে ভারত-সহ বহির্বিশ্বের আগ্রহ থাকলেও খোদ সে-দেশের বহুল প্রচারিত দৈনিক 'দ্য ডন' সম্প্রতি একটি সম্পাদকীয়তে জানিয়েছে যে জেইএম খোদ পাকিস্তানের মাটিতে কম দৌরাত্ম্য চালায়নি।

পাকিস্তানের অভ্যন্তরেও উগ্রবাদকে উস্কানি দিয়েছে আজহারের চ্যালাচামুন্ডারা, জানিয়েছে 'দ্য ডন'

'দ্য ডন' সংবাদপত্রে জানানো হয়েছে যে আজহারের সংগঠনের মূল নিশানা কাশ্মীর হলেও তার সদস্যরা পাকিস্তানের অভ্যন্তরেও নানা কাঠিন্যের সৃষ্টি করেছে। সম্পাদকীয়টিতে বলা হয়েছে, পাঞ্জাব তালিবান নামক যে জিহাদি সংগঠনটি রয়েছে, তার মূলেও জেইএম-এর সাগরেদরা। তাতে ও স্বীকার করা হয়েছে যে ২০০২ সাহেল পাকিস্তান জেইএমকে নিষিদ্ধ করলেও আজহার কার্যত আজও একজন "স্বাধীন মানুষ"। এখন আজহার রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত হওয়ার পড়ে পাকিস্তানের সংবাদমাধ্যম আশা করছে যে সন্ত্রাসবাদী জেইএম এবারে বরাবরের জন্যে বন্ধ হবে। 'দ্য ডন' দাবি করে যে কাশ্মীরের সমস্যাকে সন্ত্রাসবাদীদের সৃষ্ট বলে ভারত সবসময় আজহার ও তাঁর সংগঠনের দিকে নজর ঘুরিয়ে দিত। এবারে আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা করে তার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ফলে ভারতের সেই পথ অনেকটা বন্ধ করা গেল বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের ধারণা।

তবে পাশাপাশি সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নেতৃত্বের অবস্থানকেও একহাত নিতে ভোলেনি ওই পত্রিকাটি।

জঙ্গি সংগঠনগুলি প্রশ্রয় দিয়ে পাকিস্তান ভারতের সুবিধে করে দিয়েছে, বলেছে 'দ্য ডন'

তাতে বলে হয়েছে, এই সমস্ত জঙ্গি সংগঠনগুলির প্রতি সহনশীলতার নীতি নিয়ে চলে পাকিস্তান আখেরে আন্তর্জাতিক দুনিয়ায় নিজেকেই একঘরে করেছে।তাতে এও বলা হয়েছে যে যদি পাকিস্তান নিজের অভ্যন্তরে এই সংগঠনগুলির প্রতি কড়া অবস্থান নিতে, তাহলে ভারতের পক্ষেও পাকিস্তানকে সন্ত্রাসবাদের সঙ্গে এক মাত্রায় ফেলে কোনঠাসা করা সহজ হত না; পাশাপাশি ফিনান্সিয়াল একশন টাস্ক লিস্ট-এর 'গ্রে এরিয়া'তে পাকিস্তানকে ফেলার বিরুদ্ধেও ইসলামাবাদের কণ্ঠ আরও জোরদার হতে পারতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+