পাকিস্তানের আদালতে প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের মৃত্যুদণ্ড ঘোষিত , কোন কারণে এমন শাস্তি
পাকিস্তানের আদালতে প্রাক্তন প্রেসিডেন্ট পরভেজ মুশারফের মৃত্যুদণ্ড ঘোষিত। এক দুর্নীতি মামলায় দশদ্রোহিতার অভিযোগে এমন দণ্ড দিয়েছে পাকিস্তানে একটি কোর্ট। কার্গিল যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী তথা পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পরভেজ মুশারফের বিরুদ্ধে বহুদিন ধরেই দেশদ্রোহিতার মামলা চলছিল।

পরভেজ মুশারফ বহুদিন ধরেই দাবি করেছিলেন যে আদালত তাঁর পক্ষের আইনজীবীর কাথ এই 'হাই ট্রিজন' মামলায় শুনতে চাইছে না। গোটা মামলাটিই ভিত্তিহীন বলে বহু দিন ধরেই দাবি করেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে পাকিস্তানের জন্য তিনি ১০ বছর লড়াই করেন। লড়াইয়ের পরও পাকিস্তানের আদালতে তাঁর পক্ষের কথা শোনা হয়নি। আর দেশের জন্য লড়াইয়ের পরও তাঁর বিরুদ্ধে কিভাবে 'দেশদ্রোহিতা'র মামলা দায়ের হয়, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুশারফ।
২০১৩ সালে থেকে পরভেজ মুশারফের বিরুদ্ধে পাকিস্তানে চলছে এই দেশদ্রোহিতা মামলা। ২০১৪ সালের ৩১ মার্চেই পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে পাক আদালত। এরপর সেপ্টেম্বরে তাঁর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেশ করা হয় আদালতে। এদিকে, সেই সময় থেকে পাকিস্তান ছেড়ে দেশের বাইরে ছিলেন পরভেজ মুশারফ। দুবাইতে তাঁর হৃদরোগের চিকিৎসা চলছিল সেই সময় থেকেই। এখনও তিনি রয়েছেন দেশের বাইরে। একসময়ে পাকিস্তানের ঐতিহাসিক অভ্যুত্থানের নায়ক পরভেজ মুশারফকে ঘিরে পাক আদালতের এমন রায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।












Click it and Unblock the Notifications