'ভ্যালেন্টাইনস ডে' পালন রদ করল পাকিস্তান
ভ্যালেন্টাইনস ডে পালন বন্ধ হল পাকিস্তানে। সেদেশের উচ্চ আদালত এক পিটিশনের প্রেক্ষিতে এটিকে ইসলামবিরোধী বলে তকমা দিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে।
ইসলামাবাদ, ১৩ ফেব্রুয়ারি : ইসলামবিরোধী। এই মর্মে ভ্যালেন্টাইনস ডে পালন বন্ধ হল পাকিস্তানে। সেদেশের উচ্চ আদালত এক পিটিশনের প্রেক্ষিতে এই রায় দিয়েছে।['ভ্যালেন্টাইনস ডে'-র দিন পালিত হবে 'প্যারেন্টস ডে' দেশের এই রাজ্যে!]
ইসলামাবাদ হাইকোর্টে আবদুল ওয়াহিদ নামে এক নাগরিক ভ্যালেন্টাইনস ডে পালনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। তবে তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা তা স্পষ্ট নয়।[(ছবি) ভ্যালেন্টাইনস ডে : কোনও প্ল্যান নেই? তাহলে চোখ বুলিয়ে নিন এই 'লাস্ট মিনিট আইডিয়া'-য়]

সেখানে তিনি জানান, ভ্যালেন্টাইনস ডে মুসলমান ট্র্যাডিশনের সঙ্গে খাপ খায় না। ফলে এর উদযাপনের পাশাপাশি ইন্টারনেটে স্যোশাল মিডিয়ায় ও অন্যান্য মাধ্যমে এটিকে পুরোপুরি ব্যান করার দাবি জানান আবদুল ওয়াহিদ।
সব শুনে আদালত আবেদন গ্রহণ করে ও সারা দেশে ভ্যালেন্টাইনস ডে বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেয়। একেবারে অব্যবহিত পর থেকেই এই নির্দেশ জারির কথা জানায় ইসলামাবাদ উচ্চ আদালত।
আদালতের তরফে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য মন্ত্রক, বৈদ্যুতিন সংবাদমাধ্যম রেগুলেটরি সংস্থা, ইসলামাবাদের মুখ্য কমিশনারকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্তর ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও বিষয়টি জানানো হয়েছে। কেউ যাতে ভ্যালেন্টাইনস ডে সম্পর্কিত কোনও কিছু পরিবেশন না করেন সে সম্পর্কে আদালত কড়া নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications