আংশিক স্বস্তি ভারতের, ২০০৮ সালে মুম্বই হামলায় যুক্ত তিন জঙ্গির সাজা ঘোষণা পাক আদালতের
আংশিক স্বস্তি ভারতের, ২০০৮ সালে মুম্বই হামলায় যুক্ত তিন জঙ্গির সাজা ঘোষণা পাক আদালতের
২০০৮ সালে মুম্বই হামলার সঙ্গে যুক্ত জামাত–উদ–দাওয়ার তিন নেতাকে পাকিস্তানের আদালত কারাদণ্ডের সাজা দিল। ভারত ও আমেরিকার দ্বারা অভিযোগপ্রাপ্ত এই তিন নেতা ২০০৮ সালের মুম্বই হামলার ষড়যন্ত্রকারী বলে পরিচিত।

তবে সূত্রের খবর, জামাত জঙ্গী গোষ্ঠীর এই তিন নেতা মোটেও মুম্বই হামলার জন্য সাজা পায়নি। বরং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফটিএফ পাকিস্তানকে সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা করার জন্য কালো তালিকাভুক্ত করেছিল গত বছরের সেপ্টেম্বরে। কালো তালিকাভুক্তের অর্থ হল ইরান ও উত্তর কোরিয়ার পাশাপাশি আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান থেকে পাকিস্তানকে সরিয়ে দেওয়া। এফটিএফের পক্ষ থেকে পাকিস্তানকে এইসব সন্ত্রাস গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল এর পাশাপাশি এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এবং আর্থিক মদত বন্ধ করতেও কড়াভাবে নির্দেশ দেওয়া হবে।
জানা গিয়েছে, পাকিস্তানের আদালত মালিক জাফর ইকবাল ও আবদুল সলাম প্রত্যেককে ১৬–১/২ বছরের মোট সাজা শোনায়, তাদের দু’জনের বিরুদ্ধে চারটে ধারায় মামলা হয়েছে। অন্যদিকে তৃতীয় ব্যক্তি হাফিজ আবদুল রহমান মাক্কি এক থেকে দেড় বছরের একটি মামলার জন্য সাজা পায়। এরা তিনজনই হাফিজ সইদের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। যাকে ফেব্রুয়ারিত ১১ বছরের জন্য কারাবাসে পাঠানো হয়েছে। সইদের সঙ্গে সহযোগিতা করার জন্য আদালত ইকবাল ও সলামকে আরও পাঁচ বছরের সাজা শুনিয়েছে।
সইদ লস্কর–ই–তৈবা প্রতিষ্ঠা করে নেতৃত্ব দিতে শুরু করে। নিজেদেরকে তারা পাকিস্তানের সেনা বলে দাবি করে। ২০০৮ সালে মুম্বই হামলার জন্য ভারত ও আমেরিকার পক্ষ থেকে আঙুল তোলা হয় লস্করের ওপর। মুম্বই হামলায় মার্কিন ও অন্যান্য বিদেশি নাগরিক সহ ১৬০ জনের মৃত্যু হয়েছিল। জঙ্গি গোষ্ঠীকে আর্থিক সহায়তা করার জন্য সইদ ও তার সহযোগীরা ইতিমধ্যেই সাজা ভোগ করছে এবং ইকবাল ও মাক্কিকে বিভিন্ন মামলার জন্য সাজা ঘোষণা করা হয়েছে। যদিও সইদ জানিয়েছে যে তার নেটওয়ার্ক ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল, প্রকাশনী সংস্থা ও অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত এবং জঙ্গি সংগঠনের সঙ্গে তার কোনও যোগ নেই। জামাতউড–দাওয়া লস্করকে আর্থক সহযোগিতা করে বলে জানা গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications