পাকিস্তানে সংখ্যালঘু মহিলাদের ওপর অত্যাচার নিয়ে বিশ্বমঞ্চে সরব ভারত! পাক হিংসার মুখোশ খুলল দিল্লি
অযোধ্যায় রাম মন্দির ইস্যু নিয়ে সরব হয়ে পাকিস্তান বারবার ভারতকে বিশ্ব আঙিনায় পর্যুদস্ত করার চেষ্টা করেছে। এমনকি 'হেট স্পিচ' ইস্যুতেও পাকিস্তান ভারতকে অপবাদ দেওয়ার চেষ্টা করেছে রাষ্ট্রসংঘে। এমন এক পরিস্থিতিতে পাকিস্তানকে ওই রাষ্ট্রসংঘের মঞ্চেই কার্যত ধরাশায়ী করে ছেড়েছে ভারত।

জোরালো তোপ পৌলমী ত্রিপাঠির
রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের ঘরে বাইরে হিংসার ছবি তুলে ধরে কার্যত ইসলামাবাদকে দুরমুশ করে ছাড়ল ভারত। ভারতের পক্ষে রাষ্ট্রসংঘের প্রতিনিধি পৌলমী ত্রিপাঠি পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে সেদেশে ক্রমাগত বেড়ে ওঠা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা নিয়ে মুখ খোলেন এই দাপুটে ভারতীয় প্রতিনিধি।

ঘরে বাইরে হিংসা
ভারত জানিয়েছে, বারবার রাষ্ট্রসংঘের মঞ্চকে ব্যবহার করে পাকিস্তান হেট স্পিচ ছড়ানোর চেষ্টা করেছে। রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ' কালচারাল পিস' সম্পর্কে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই সরব হয়েছে ভারত। বলা হয়েছে, বার ধর্মবিশেষে পাকিস্তান হিংসায় মাতোয়ারা হয়েছে। ধর্মের ভিত্তিতে সেদেশে বহু অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের ওপর।

ধর্ম ও পাকিস্তানি অত্যাচার
এছাড়াও পৌলমী ত্রিপাঠি বলেন, পাকিস্তানে যেভাবে ধর্ম অবমাননা ঘিরে আইনের ফাঁস কড়া হচ্ছে তাতে হিন্দু, খ্রিস্টান ও শিখদে র জেনে বুঝে নিশানা করা হয়। এর জন্যই সেদেশে সংখ্যালঘুদের সম্মান ও অধিকার হানি হচ্ছে।

সংখ্যালঘু মহিলাদের ওপর অত্যাচার
পাকিস্তানে সংখ্যা লঘু বলতে রয়েছে হিন্দু, খ্রিস্টান ও শিখরা। আর সেই ধর্মের মহিলাদের ক্রমাগত নিশানা করে অত্যাচার চালানো হচ্ছে বলে এই সুর চড়ায় ভারত। সাফ ভাষায় বলা হয়, পাকিস্তানের অন্দরে এই সংখ্যালঘু মহিলাদের জোর করে অপহরণ, ধর্মান্তরকরণ চলছে। করা হচ্ছে ধর্ষণ। শেষে যারা অপহরণ করছে , দারে সঙ্গেই ওই সংখ্যালঘু মহিলাদের বিয়ে দেওয়া হচ্ছে।

অযোধ্যা নিয়ে মুখ খোলায় পাকিস্তানকে তুলধোনা
রাষ্ট্রসংঘের পাকিস্তানের প্রতিনিধি মুনির আক্রম ভারতের অযোধ্যা মামলা নিয়ে মুখ খুলেছিলেন। এরপরই তার জবাবে ভারত জানায়, পাকিস্তান ঘরেও যেমন হিংসা করে সীমান্তেও তা একইভাবে করে। ভারত জানায়, পাকিস্তান আগে নিজের ঘরের দিকে তাকাত। ভারতে সমস্ত ধর্মের সমানাধিকার সংবিধানে স্বীকৃত, বলে জানান পৌলমী ত্রিপাঠী । এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, পাকিস্তান যাতে নিজের ঘরের সংখ্যালঘুদের অধিকারের দিকে আগে নজর দিক।












Click it and Unblock the Notifications