পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র শানাচ্ছে! জার্মান সরকারের রিপোর্টে ফাঁস ভয়াবহ কাণ্ড
পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র শানাচ্ছে! জার্মান সরকারের রিপোর্টে ফাঁস ভয়াবহ কাণ্ড
পাকিস্তান যে গোপনে ভারতের বিরুদ্ধে নিজের সামরিক শক্তির আস্ফালন বাড়াতে চাইছে , তার বহু প্রমাণ এসেছে এযাবৎকালে। এবার খোদ জার্মান সরকারের রিপোর্টে ইমরানের প্রশাসনের একাধিক যুদ্ধ-ভাবনা বিষয়ক তথ্য উঠে আসতে শুরু করেছে।

জার্মান সরকারের তরফেও তোপ
FATF থেকে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। নিজের পর্যালোচনা পর্বে FATF সাফ ভাষায় জানিয়েছে ধূসর তালিকাতেই পাকিস্তানকে রাখা হবে। কারণ, সন্ত্রাস দমনে পাকিস্তান ব্যর্থ। এদিকে, পাকিস্তান যে সন্ত্রাসের পাশাপাশি ভারতে নাশকতার ছক বুনছে , তা জানান দিয়ে দিল জার্মানির রিপোর্ট।

গোপনে পরমাণু অস্ত্র শানাচ্ছে পাকিস্তান
জার্মান সরকার জানিয়েছে পাকিস্তান গোপনে ভয়াবহ পরমাণু অস্ত্রে শান দিচ্ছে। শুধু পাকিস্তানই নয়, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়াতে পরমাণু কার্যকলাপ চলছে বলে জানানো হয়েছে জার্মান সরকারের রিপোর্টে। জার্মানির রিপোর্ট বলছে, পাক অস্ত্রাগারে এমন বহু কর্মকাণ্ড চলছে যা পরিস্থিতিতে উত্তপ্ত করতে পারে।

শান্তির বিরুদ্ধে পাকিস্তান
পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুর ঘর তা সকলেরই জানা। দক্ষিণ এশিয়ার শান্তি বিঘিন্ত হতে পারে, এমন বহু কাজ পাকিস্তানের অস্তরাগারে চলছে বলে সতর্ক বার্তা এসেছে জার্মানির তরফে।

ভারতের বিরুদ্ধে...
জার্মান সরকারের রিপোর্টে ফাঁস হয়েছে পরমাণু অস্ত্র ঘিরে পাকিস্তানের গোপন সন্ধি। সেখানের সেনার তরফে প্রবল দাপটের সঙ্গে যে ভারতের বিরুদ্ধে হামলার ছক কষা হচ্ছে সেই তথ্যও জার্মানির রিপোর্ট জানান দিয়েছে।

পাক মাটিতে অব্যাহত সন্ত্রাস
পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের কার্যাবলী অব্যাহত। মার্কিন রিপোর্ট বলছে, কখনও আফগানিস্তান কখনও ভারতকে নিশানা করে নাগাড়ে সন্ত্রাস চালিয়ে যেতে জঙ্গি শিবিরগুলিকে সাহায্য করছে ইমরান খানের সরকার। এজন্য হাক্কানি নেটওয়ার্ককে তারা ব্যবহার করে যাচ্ছে।












Click it and Unblock the Notifications