জার্মানিতে পাক কনস্যুলেটে হামলা! টেনে নামানো হল পতাকা, অভিযোগের তির 'আফগান'দের দিকে

জার্মানির ফ্রাঙ্কফুটে পাকিস্তানি কনস্যুলেটে হামলা। সেখানে ঢিল ছুড়ে দেশের পতাকা টেনে নামানো হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ইসলামাবাদ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে কিছু বিক্ষোভকারী আফগানিস্তানের পতাকা কাঁধে নিয়ে পাকিস্তানি কনস্যুলেটে ঢুকছে। সেখানে পাছর ছোড়ার পাশাপাশি ভাঙচুর করতেও দেখা গিয়েছে।

germany pakistan

কনস্যুলেটে হামলার পরে পতাকা নামিয়ে দেওয়া হয়
এরপর তারা কনস্যুলেটের বাইরে রাখা একটি পাকিস্তানের পতাকা নামিয়ে আফগানিস্থানের পতাকা লাগিয়ে দেয়। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, সেখানে পাকিস্তানের পতাকা পোড়ানোর চেষ্টা করা হয়।

জার্মানির বিরুদ্ধে সত্ত্বর ব্য না নেওয়ার অভিযোগ
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জার্মানিকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। পাকিস্তান সরকারের অভিযোগ, কনস্যুলেটে হামলা করা হয়েছে এবং সেখানে থাকা তাদের কর্মীদের জীবন বিপন্ন।

পাকিস্তানের হাতিয়ার ভিয়েনা কনভেনশন
পাকিস্তান সরকারের তরফে দেওয়া বিবৃতিতে জার্মানিকে ভিয়েনা কনভেনশনের কথা মনে করিয়ে তাদের দায়িত্বে কথা স্মরণ করিয়ে য়দেওয়া হয়েছে। পাকিস্তানের অভিযোগ তাদের কনস্যুলেট রক্ষায় জার্মানির প্রশাসনের চেষ্টার অভাব রয়েছে। পাকিস্তান বলেছে, এই ঘটনায় জার্মানি সরকারের কাছে তারা জোরাল প্রতিবাদ জানাচ্ছেন। এবং ভিয়েনা কনভেনশনের অধীনে তাদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।

পাকিস্তান সরকারের তরপে দেওয়া বিবৃতিতে জার্মান সরকারকে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং বিচারের জন্য ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহি করতেও জার্মানির কাছে আহ্বান জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+