কুলভূষণ ইস্যুতে অবশেষে পথে আসতে চলেছে পাকিস্তান, কী করবে তাঁরা, জেনে নিন

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অনুরোধ শেষ অবধি উপেক্ষা না করতে পেরে পাকিস্তান কুলভূষণের মা-কে সেদেশে যাওয়ার ভিসা দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছে।

দেরিতে হলেও ভারতের ন্যায্য অনুরোধ ফেলতে পারল না পাকিস্তান। কুলভূষণ যাদব ইস্যুতে অবশেষে ভারতের দাবি মানতে রাজি হল নওয়াজ শরিফের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অনুরোধ শেষ অবধি উপেক্ষা না করতে পেরে পাকিস্তান কুলভূষণের মা-কে সেদেশে যাওয়ার ভিসা দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছে।

চর সন্দেহে পাকিস্তানে ফাঁসির সাজা প্রাপ্ত কুলভূষণকে নিয়ে ভারত আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার রায়ে কুলভূষণের ফাঁসির আদেশে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।

কুলভূষণ ইস্যুতে অবশেষে পথে আসতে চলেছে পাকিস্তান, কী করবে তাঁরা, জেনে নিন

তারপর থেকেই ভারত বারবার কূটনৈতিক অবস্থানে দাঁড়িয়ে কুলভূষণের কনস্যুলার অ্যাকসেস চাইছে। কিন্তু পাকিস্তান নানা বাহানায় তা বাতিল করে দিয়েছে। তবে এখন নাকি পাকিস্তান সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে।

যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, কুলভূষণের মা-কে ভিসা ও কনস্যুলার অ্যাকসেস দেওয়া নিয়ে পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তাহলে আসল ঘটনা কি, তা পরেই স্পষ্ট হবে।

গত সোমবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে চিঠি লিখে কুলভূষণের মা-কে ভিসা দিতে অনুরোধ করেন। সেই চিঠির প্রাপ্তিস্বীকারও এমনকী পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজ করেননি বলে পরে টুইটারে ক্ষোভপ্রকাশ করেন সুষমা। তারপরই বরফ গলেছে বলে পাক সংবাদমাধ্যম দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+