ফের পাকিস্তানের বজ্জাতি! পুলওয়ামা হামলাকে নাশকতা বলতে নারাজ পাকিস্তান

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে নাশকতার ঘটনাকে শুধুমাত্র একটি 'ঘটনা' বলে উল্লেখ করে ভারতের হাতে কিছু তথ্য তুলে দিল।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে নাশকতার ঘটনাকে শুধুমাত্র একটি 'ঘটনা' বলে উল্লেখ করে ভারতের হাতে কিছু তথ্য তুলে দিল। এই ঘটনাকে কোনওভাবেই জঙ্গি হামলা বলতে রাজি নয় পাকিস্তান। সেদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পুলওয়ামার ঘটনা নিয়ে ভারতের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিজেদের তরফে কিছু তথ্য দেওয়া হয়েছে।

পুলওয়ামা হামলাকে নাশকতা বলতে নারাজ পাকিস্তান

সেই প্রেস বিজ্ঞপ্তিতেই পুলওয়ামার জঙ্গি হামলাকে নিছক একটি ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সেনা কনভয়ে জঈশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী আত্মঘাতী হামলা চালায়। তাতে ৪০ জনের বেশি জওয়ান শহিদ হন। গত কয়েক দশকে সেনার ওপরে এটাই সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা হিসাবে উঠে এসেছে।

বিবৃতিতে পাকিস্তান বলেছে, ২৭ ফেব্রুয়ারি ভারত পুলওয়ামা নিয়ে নথি তুলে দেওয়ার পর পাকিস্তান সহযোগিতা করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের কাছে আরও প্রমাণ চাওয়া হয়েছে যাতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।

কাশ্মীরের জঙ্গি হামলার পরে সারা বিশ্ব পাকিস্তানের সমালোচনায় সরব হয়েছে। পাকিস্তানকে সারা বিশ্বে কোণঠাসা করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ইমরান খানের সরকারের বজ্জাতি কোনওভাবেই কমার নয়। তাঁরা যে সন্ত্রাসবাদে মদত দেওয়া কোনওভাবেই থামাবেন না তা ফের প্রমাণ করে দিল পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+