সীমান্তে ফের বড় ষড়যন্ত্রের ফন্দি আঁটছে পাকিস্তান

ভারতীয় সেনাকে শিক্ষা দিতে সীমান্তে বড় ষড়যন্ত্রের ফন্দি করছে পাকিস্তান।

গতবছরে ভারতীয় সেনার তৎপরতা ও তাৎক্ষণিক জবাব দেওয়ার ঠেলায় সীমান্তে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তানি সেনা। তাই ভারতীয় সেনাকে শিক্ষা দিতে সীমান্তে বড় ষড়যন্ত্রের ফন্দি করছে পাকিস্তান। সীমান্তে ভারতীয় বাঙ্কারগুলিকে আক্রমণ করার জন্য বিদেশ থেকে অস্ত্র কিনছে ইমরান খানের দেশ।

সীমান্তে ফের বড় ষড়যন্ত্রের ফন্দি আঁটছে পাকিস্তান

ইন্টেলিজেন্স সূত্র বলছে, ইতালি থেকে অস্ত্র কিনছে পাকিস্তান। ১২১টি হাওইতজার বন্দুক কিনে ভারতের এম৭৭৭ হাওইৎজার বন্দুকের মোকাবিলা করা হবে। এছাড়া ইতালি থেকে ১ লক্ষ শেলও কেনা হয়েছে বলে খবর।

কিছুদিন আগে ভারত ১৪৫টি এম ১৭৭ হাওইৎজার বন্দুক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছে। তারই পাল্টা পাকিস্তান এবার ইতালির কাছ থেকে বন্দুক কিনল বলে মনে করা হচ্ছে।

তবে চিনের কাছ থেকে হাওইৎজার বন্দুক না কিনে কেন পাকিস্তান ইতালির কাছ থেকে কিনল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাহলে কি পাকিস্তানের সঙ্গে চিনের ভাব-ভালোবাসা কমতে শুরু করেছে! নাকি চিনের হাওইৎজারের দাম বেশি তাই ইতালির কাছ থেকে বন্দুক কিনতে উদ্যোগী হল পাকিস্তানি প্রশাসন।

কয়েকদিন আগেই ভারতীয় সেনা জানায়, সীমান্তে পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত। তারপর পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলেও বারবার জবাব দেওয়া হয়েছে। ফলে পাকিস্তান মনে করছে, ভারত সীমান্তে হামলা চালাতে পারে। আর সেই ভয় পেয়েই আচমকা এতগুলি বন্দুক কিনতে উদ্যোগী হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+