পাকিস্তানের হাসপাতালে বিস্ফোরণে মৃত অন্তত ৬৫, আহত একশোরও বেশি

করাচি, ৮ আগস্ট : পাকিস্তানের কোয়েট্টার সরকারি হাসপাতালের জরুরীকালীন বিভাগে বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫। আহতের সংখ্যা একশোরও বেশি বলে সূত্রের তরফে জানানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই আইনজীবী।

প্রসঙ্গত, সকালেই বন্দুকবাজের গুলির শিকার হয়েছিলেন বালোচিস্তান বার অ্যাসোসিয়েশনের আইনজীবী বিলাল আনওয়ার কাশি। কাশির সমর্থনে হাসপাতালে বহুসংখ্যক আইনজীবী জড়ো হয়েছিলেন। এদের মধ্য অনেকেই বিস্ফোরণে আহত হয়েছেন।

পাকিস্তানের হাসপাতালে বিস্ফোরণে মৃত অন্তত ১৫, আহত ২০

সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। আহতরা একশোরও বেশি। আইনজীবী ও সাংবাদিকরা যেখানে ভিড় জমিয়েছিলেন ঠিক সেখানেই বিশাল শব্দ করে বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে। মৃতদের মধ্যে আইনজীবী, সাংবাদিকদের পাশাপাশি পুলিশকর্মীও রয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের আল-জাজিরা সংবাদপত্রের সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, এটি একটি আত্মঘাতী হামলা। তবে কোনও জঙ্গী সংগঠন এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।

পাকিস্তানি মিডিয়ার তরফে জানানো হয়েছে মৃতদের মধ্যে একজন চিত্রসাংবাদিকও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+