রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু উষ্কে দিতে পাকিস্তানকে মদত চিনের
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু উষ্কে দিতে পাকিস্তানকে মদত চিনের
রাষ্ট্রপুঞ্জে স্থায়ী সদস্যপদের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে ভারত। কিন্তু বারবারই চিন ভেটো দেওয়ায় সেই সদস্য পদ পাওয়া সম্ভব হচ্ছে না। এরই মধ্যে অবার পাকিস্তানকে কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদে উষ্কে দিতে মদত দিতে শুরু করেছে চিন। ভারত পাকিস্তান এবং চিনের এই দুরভিসন্ধির কড়া জবাব দিয়েছে।

নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু
ভারতকে অপদস্থ করতে নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে মিথ্যে অভিযোগ এনে চলেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে একেরপর এক মিথ্যে অভিযোগ জানিয়ে চলেছে। যার কড়া সমালোচনা করেছে ভারত। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুতে কথা বলছে তা একেবারেই পছন্দ নয় ভারতের তা স্পষ্ট করে দিয়েছে দিল্লি। দ্বিপাক্ষিক বিষয়কে রাষ্ট্রপুঞ্জের মতো একটি স্তরে নিয়ে হিয়ে তার অপব্যবহার করছে পাকিস্তান এমনই অভিযোগ করেছে দিল্লি।

পাকিস্তানকে মদত চিনের
পাকিস্তানকে কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদে তুলতে মদত দিচ্ছে চিন। কারণ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে চিনও কম রুষ্ট হয়নি। এই নিয়ে ভারতের সঙ্গে প্রকাশ্যে বিবাদেও জড়িয়েছে চিন। কূটনৈতিক আলোচনার পর সে বিবাদ মিটলেও আন্তর্জাতিক মহলে চিন যে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

কাশ্মীর ইস্যুতে আপত্তি
প্রথমেই কাশ্মীর ইস্যুতে কড়া মনোভাব প্রকাশ করেছিল ভারত। এটা একান্তই দেশের অভ্যন্তরিন বিষয় বলে জানিয়ে আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যুতে কোনও আলোচনা ভারত চায় না বলে জানিয়েছিল। কিন্তু তারপর থেকে রাষ্ট্রপুঞ্জও কাশ্মীর ইস্যুতে আলোচনা করতে চায়নি।












Click it and Unblock the Notifications