খালিস্তান ইস্যুকে ঢাল করে এবার কানাডার মাটিতে বসে ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের! নয়া রিপোর্ট

পাকিস্তানের বুকে সন্ত্রাসবাদের ছক নয়, এবার সুদূর কানাডার বসে ভারতের মাটিতে নাশকতার ছকে মশগুল পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআই। আর ফের একবার ইসলামাবাদের এই ঘৃণ্য ছক ফাঁস হয়ে গেল। এক নামী কানাডিয়ান সংবাদপত্রে এই তথ্য এসেছে। যদিও সেখানের ভারতীয় দূতাবাস এই নিয়ে কোনও মন্তব্য করেনি।

খালিস্তানি আন্দোলন মাথাচাড়া দিতে উস্কানি!

খালিস্তানি আন্দোলন মাথাচাড়া দিতে উস্কানি!

এদিকে, কানাডার বুকে বসে দুই শিখ যুবক ভারতে নাশকতার ছক কষছিল বলে খবর। কানাডায় দুই যুবককে বিমান সফরের তালিকা থেকে নিষিদ্ধ করা হয়েছিল প্রথমে। এরপর ঘটনার তদন্ত শুরু হয়। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে কানাডার পুলিশ জানতে পারে চাঞ্চল্যকর তথ্য।

 প্রভাকর সিং ও ভগত ব্রার কী করছিল?

প্রভাকর সিং ও ভগত ব্রার কী করছিল?

কানাডায় বহুদিনের বাসিন্দা প্রভাকর সিং ও ভগত ব্রার। তারা কানাডার বুকে বসে ভারতে নাশকতার ছক কষছিল। এই কাজে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদত দিয়েছে বলে খবর।

 আইএসআই যা চাইছে

আইএসআই যা চাইছে

কাশ্মীরে ৩৭০ ধারা লাগুর ঘটনা মেনে নিচে পারছে না পাকিস্তান। তারপর থেকেই সেদেশ খালিস্তান আন্দোলনকে উস্কানি দেওয়ার পন্থায় হাঁটতে শুরু করেছে। এদিকে জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে খালিস্তান আন্দোলনের নাম কানাডায় বসে ভারতে সন্ত্রাসের ছক করছে ব্রার। তার সঙ্গে কানাডায় জনৈক গুরজিত চিমার সাক্ষাৎ হয়। গুরদোয়ারার অনুদান সংগ্রহ উপলক্ষ্যে যে সাক্ষাৎ তাদের হয়, তা পরবর্তীকালে ভারতে নাশকতার ছকের দিকে এগিয়েছে বলে তদন্তে উঠে আসে।

 কানাডায় খালিস্তানপন্থী কার্যকলাপ

কানাডায় খালিস্তানপন্থী কার্যকলাপ

কানাডা জুড়ে খালিস্তানপন্থী কার্যকলাপ ঘটছে বহুদিন ধরেই। তবে ব্রার ও সিংয়ের বিরুদ্ধে আনা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কানাডার প্রশাসন কিছু বলতে চায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+