পাকিস্তানের অ্যাপের টার্গেটে বিজেপি! ইসলামাবাদ থেকে কোন গোপন কারচুপি শুরু হয়েছে
নিরাপত্তার কারণে চিনের একের পর এক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। প্রথম দফায় ৫৯ , তার পর ধাপে ধাপে তাবড় চিনা অ্যাপকে দেশ থেকে বিতাড়িত করেছে বিজেপি সরকার। এবার সেই বিজেপিকে টার্গেটে রেখে পাকিস্তান থেকে বেশ কয়েকটি অ্যাপ ভারতে নিরাপত্তার দিক থেকে কাঁটা হয়ে উঠছে। এমনই খবর পরিবেশন করেছে দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্রুপ।

ইসালামাবাদে বসে বিজেপিকে টার্গেট?
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ভারতের সেনা ও বিজেপির অনুরাগীদের ধীরে ধীরে টার্গেট করছে পাকিস্তান। আর এই টার্গেটের ক্ষেত্রে তাদের প্রথম অস্ত্র অ্যাপ। দেখা যাচ্ছে গুগল প্লে স্টোরে এমন বেশ কয়েকটি অ্যাপ রয়েছে, যেগুলি আপাতভাবে অস্ট্রেলিয়া ও ইউকে থেকে পরিচালিত হলেও, তার মূলে রয়েছে পাকিস্তান।

বিজেপি কর্মীদের কীভাবে টার্গেট করা হচ্ছে?
রেড বেরি অ্যাপ ও ইউএব্রেভের মতো অ্যাপের হাত ধরে বিজেপি কর্মীদের টার্গেটে রাখ হচ্ছে। ইউএব্রেভ অ্যাপের দ্বারা বিজেপির পোস্টার নিজের মতো করে তৈরি করার লোভ দেখানো হচ্ছে। সঙ্গে রয়েছে মোদীকে ঘিরেও কিছু আকর্ষক অ্যাপ।

পাকিস্তানি যোগ ধরা পড়া
ওই সংবাদপত্রের দাবি, তাদের অন্তর্তদন্তে দেখা গিয়েছে, যে ভিডিও ওই অ্যাপ নির্মাতারা ইউটিউবে এনেছেন তা ভুয়ো। এরপর এরসঙ্গে ভিপিএন ও ফেসবুক পেজ ধরে তদন্ত চালাতে গিয়ে দেখা গিয়েছে, বহু ফেসবুক পেজ যা এর সঙ্গে সংযুক্ত তা পাকিস্তানের। একটি ফোন নম্বরও উঠে এসেছে যা পাকিস্তানের।

চুরি হতে পারে তথ্য
বহু বিশেষজ্ঞের দাবি এইভাবে বহু তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। একবার এই সমস্ত অ্যাপ মোবাইলে খুলে নিলেই মোবাইলে রাখা বহু ধরনের তথ্য নিমেষে চুরি হতে পারে।












Click it and Unblock the Notifications