ভারতের চাল খেয়ে পাকিস্তানের সঙ্গে প্রেম! চালু হচ্ছে ঢাকা-করাচি বিমান, কড়া নজর ভারতের
Pakistan-Bangladesh: আরও কাছাকাছি আসছে বাংলাদেশ এবং পাকিস্তান। এবার সরাসরি দুই দেশের মধ্যে চালু হতে চলেছে বিমান পরিষেবা। এমনটাইন জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেন। তাঁর কথায়, সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ঢাকা থেকে করাচি যাওয়ার বিমান উড়বে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যা খবর, গোটা পরিস্থিতির (Pakistan-Bangladesh) উপর কড়া নজর রাখছে ভারত। শেখ হাসিনা সরকারের পতন হতেই রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। সে দেশজুড়ে ক্রমশ মাথা চাড়া দিচ্ছে মৌলবাদ। একই সঙ্গে ছড়াচ্ছে প্রবল ভারত বিদ্বেষ।

শুধু তাই নয়, ৭১ এর সমস্ত স্মৃতি ভুলে পাকিস্তানের সঙ্গে 'প্রেমে'র সম্পর্কে জড়াচ্ছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। শুধু তাই নয়, দেশের বড় অংশ এখন ভারতের নুন থুড়ি ভাত খেয়ে পাকিস্তানের গুণ গাইছে।
ক্ষমতায় এসেই পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশের আসার ক্ষেত্রে ভিসা যাতে দ্রুত পান সেই নির্দেশ দিয়েছেন মহম্মদ ইউনূস। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সেখানে ৭১ এর অমীমাংসিত বিষয়গুলি মেটানোর আবেদন জানিয়েছেন। এমনকি গত কয়েকদিন আগেই বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা পাকিস্তানে গিয়েছিলেন।
সম্প্রতি পাকিস্তান সেনার আধিকারিকরাও ঢাকাও আসেন। তাৎপর্যপূর্ণ এই প্রতিনিধি দলে পাক গুপ্তচর সংস্থার আধিকারিকরাও ছিলেন বলে খবর। এরপরেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালানোর ঘোষণা। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেন। তিনি আরও জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে।
এক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে বলেও মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। অন্যদিকে গত কয়েকদিন আগেই একটি অন্য প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রক জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঠিক সময়ে পদক্ষেপ।












Click it and Unblock the Notifications