'শস্ত্র পুজো' ইস্যুতে রাজনাথকে সমর্থন পাকিস্তানের সেনা মুখপাত্র আসিফ গফুরের! টুইট ঘিরে চাঞ্চল্য
ফ্রান্সের মাটিতে যুদ্ধবিমান রাফায়েল হাতে আসতেই, বিজয়া দশমীর দিন সেখানে শস্ত্রপুজো সম্পন্ন করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর তা নিয়ে 'ধর্মীয়' বিতর্কের প্রসঙ্গ তোলে কংগ্রেস।
ফ্রান্সের মাটিতে যুদ্ধবিমান রাফায়েল হাতে আসতেই, বিজয়া দশমীর দিন সেখানে শস্ত্রপুজো সম্পন্ন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর তা নিয়ে 'ধর্মীয়' বিতর্কের প্রসঙ্গ তোলে কংগ্রেস। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খারগে দাবি করেন এই শস্ত্র পুজো সম্পূর্ণ 'তামাশা'। প্রসঙ্গত স্বাধীনতার পর যখন প্রথম যুদ্ধজাহান বিদেশ থেকে ভারতে আসে, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুও শস্ত্রপুজো করেছিলেন বলে সরব হয় বিজেপি শিবির। এদিকে, ভারতীয় রাজনীতি যখন এই প্রসঙ্গ নিয়ে তোলপাড় তখন রাজনাথের জন্য এল সুদূর পাকিস্তান থেকে সমর্থন।

পাকিস্তানের সেনা মুখপাত্র আসিফ গফুর ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর শস্ত্র পুজোকে সমর্থন করে একটি টুইট করেন। সেখানে লেখা রয়েছে, রাফায়েল পুজো কোনও ভুল কাজ নয় যদি তা ধর্মীয় মতে হয়। তিনি লেখেন, এই বিষয়ে ধর্মীয় রীতিকে সম্মান জানানো উচিত। এখানেই শেষ নয়। পাকিস্তানি সেনা মুখপাত্র আসিফ গফুর জানিয়েছেন , মেশিন তো মেশিনের মতো কাজ করবে। তাকে চালানোর জন্য আসল ক্ষমতা মানুষের হাতেই থাকে। এরপরই তিনি লেখেন 'আমাদের পিএএফ শাাহিনের জন্য আমরা গর্বিত।'
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় গত বেশ কয়েক মাস ধরে কাশ্মীর থেকে ৩৭০ দারা তুলে নেওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। আর সেই পর্বের পর পাকিস্তান থেকে ক্রমাগত আসছে পরমাণু যুদ্ধের হুমকি। এমন এক পরিস্থিতিতে আসিফ গফুরের টুইট চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications