পাকিস্তান 'আজাদি মার্চ'- এ চূড়ান্ত উত্তাল! পাক সেনার নয়া ঘোষণায় পরিস্থিতি কোনদিকে
পাকিস্তান এই মুহূর্তে চূড়ান্ত উত্তাল ইমরান খান বিরোধী শিবিরের 'আজাদি মার্চ' নিয়ে। গোটা পাকিস্তান এই মুহূর্তে সাক্ষী থাকছে একটা ঐতিহাসিক রাজনৈতিক পরিস্থিতির। যেখানে ইমরান খানের বিরোধী আওয়ামি পার্টি থেকে শুরু করে পিপিপিএর মতো সমস্ত দল সরকার বিরোধিতায় মেতে উঠেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনা বড়সড় দাবিতে সরব।

পাকিস্তান সেনা কী জানিয়েছে?
পাকিস্তান সেনার তরফে মেজর জেনারেল আব্দুল গফুর জানিয়েছেন, 'আমরা দেশের আইন ও সংবিধান বিশ্বাস করি। আর আমাদের সমর্থন রয়েছে নির্বাচিত সরকারের প্রতি। কোনও পার্টি বিশেষে কোনও সমর্থন নেই।' প্রসঙ্গত, এযাবৎকালে পাকিস্তান বহুবার সাক্ষী থেকেছে সেনা অভ্যুত্থানের। সেই প্রেক্ষিতে এবারেও সকলের নজর ছিল সেনার দিকে। তবে পাক সেনা সেই আশায় খানিকটা জল ঢেলেছে।

২ দিনের সময়সীমা ইমরানকে
এর আগে ,পাকিস্তানের কট্টর মৌলবাদী নেতা ফজল উর রহমানের দাবি করেন , পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে ২ দিনের মধ্যে ইস্তফা দিতে হবে। গোটা পাকিস্তানের শান্তি আর উন্নয়নের জন্য এই কাজ করতে হবে। রহমানের দাবি, ২০১৮ সালে রিগিং করে ভোট জিতে নেয় ইমরানের পার্টি তেহরিক -এ -ইনসাফ। আর সেটাই মেনে নিচ্ছেনা বিরোধী শিবির।

দশ হাজার জনের মার্চ ইমরানের বিরুদ্ধে
পাকিস্তানের ধর্মীয় সংগঠন জামাত উলেমা ই ইসলাম ফজলের নেতা ফজল উর রহমানের সঙ্গে ১০ হাজার জনের সরকারি বিরোধী মিছিলে য়োগ দিয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় বিরোধী শিবির পিপিপি। সঙ্গে রয়েছে ইমরান বিরোধী আওয়ামি পার্টি। সবমিলিয়ে পাকিস্তানে এই মুহূর্তে ইমরান বিরোধিতায় অন্যতম বড় আয়োজন দেখা যাচ্ছে ।

ইসলামাবাদে চরম নিরাপত্তা
গোটা ইসলামাবাদ জুড়ে এই মুহূর্তে চরম নিরাপত্তা রয়েছে। এমন পরিস্থিতিতে মিছিলকে শান্তিপূর্ণভাবে সামলানোর চেষ্টা করছে সরকার। বিভিন্ন ইমরান বিরোধি পার্টির সদস্যরা সেখানে ক্যাম্প করে থাকছেন। চলছে খাওয়া দাওয়া, বিশ্রাম ও সরকার বিরোধী স্লোগান।












Click it and Unblock the Notifications