পাক অধিকৃত কাশ্মীরে সেনার পোশাকে জঙ্গিদের মোতায়েন করেছে পাকিস্তান! নেপথ্যে কোন কারণ

যখনই সীমান্ত দিয়ে ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ হয়, তখনই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা গোলাবর্ষণ করে ভারতের সেনা ছাউনি বরাবর। এমন ঘটনা বহুদিন ধরেই দেখে আসছে দিল্লি। তবে এবার নয়া দিল্লির হাতে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে নয়, নিজের দেশের মাটিতে তৈরি সন্ত্রাসকে আন্তর্জাতিক নজরদারির হাত থেকে বাঁচাতে ইসলামাবাদের নয়া ছক উঠে এসেছে।

 পাকিস্তান কোনপথে?

পাকিস্তান কোনপথে?


৫০ জন পাকিস্তানি সেনা অফিসার যে সেদেশে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন , সেই খবর আগেই উঠে এসেছিল। আর এবার জানা যাচ্ছে, জঙ্গিদের প্রতি নতুন নির্দেশিকাও জারি করেছে পাকিস্তানি সেনা। তাঁরা সাফ জানিয়েছে, সেনার পোশাকেই জঙ্গিদের প্রস্তুত থাকতে হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডে।

 কেন সেনার পোশাক ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি

কেন সেনার পোশাক ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি

পাকিস্তানের মাটিতে সেনার পোশাকে জঙ্গি লঞ্চপ্যাডে যদি সন্ত্রাসবাদীরা থাকেন, তাহলে আপাতভাবে তাদের দেখে বোঝার উপায় নেই যে তারা জঙ্গি। এছাড়াও সেনার পোশাকে যদি জঙ্গি প্রশিক্ষম চলে তাহলে আন্তর্জাতিক নজরদারি থেকেও দেশের মাটির সন্ত্রাসবাদ গোপন রাখতে পারবে পাকিস্তান।

সেনার তৎপরতা জঙ্গিদের নিয়ে

সেনার তৎপরতা জঙ্গিদের নিয়ে


পাকিস্তানি সেনার জারি করা নির্দেশিকা যথাযথভাবে জঙ্গিরা পালন করছেন কি না, তাও নিশ্চিত করার নির্দেশ এসেছে সেনার উচ্চস্তর থেকে। সেনা সূত্রের দাবি, অনবরত ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য চেষ্টায় মরিয়া পাকিস্তান।

 ইউরোপীয় ইউনিয়নের দাবি

ইউরোপীয় ইউনিয়নের দাবি


এর আগে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কাশ্মীর পরিদর্শন করেই জানান যে, কাশ্মীরে যে সমস্ত জঙ্গি নিহত হয়েছে তাদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক। ফলে গোটা ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফেও কার্যত কোণঠাসা পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+