আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়াল পাকিস্তান

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত হাফিজ সঈদ এবং তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা ভুক্ত করল পাকিস্তান সরকার। সে দেশের প্রেসিডেন্ট এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেছেন।

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত হাফিজ সঈদ এবং তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা ভুক্ত করল পাকিস্তান সরকার। সে দেশের প্রেসিডেন্ট সম্প্রতি এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেছেন।

আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়াল পাকিস্তান

রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদ এর আগে হাফিজ সঈদ এবং তার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবার পাকিস্তান সরকারের অর্ডিন্যান্সের ফলে সে দেশের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলে এল হাফিজ সঈদ এবং তার সংগঠন। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইনের ধারা সংশোধনের ফলে হাফিজ সঈদ জঙ্গি এবং তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হল।

রাষ্ট্র সংঘের দ্বারা নিষিদ্ধ ব্যক্তি এবং সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা ঘোষণার ফলে, পাকিস্তানে এই জঙ্গি নেতা ও সংগঠনের অফিস বন্ধ করা হবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিল করে দেওয়া হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সে দেশে অর্ডিন্যান্স জারির সঙ্গে সঙ্গে তা অভ্যন্তরীন, বিদেশ এবং অর্থ মন্ত্রককে তা জানিয়ে দেওয়া হয়েছে।

গৃহ বন্দি অবস্থা থেকে গতবছর মুক্তির পর হাফিজ সঈদের আইনজীবীরে রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করেছিলেন, তার নাম জঙ্গি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। যদিও সেই আবেদন ব্যর্থ হয়।

জঙ্গি সংগঠনে অর্থের যোগান নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। গতবছরের নভেম্বরে তারাই পাকিস্তান সরকারের কাছ থেকে জঙ্গিদের অর্থ যোগান নিয়ে তাদের বিবৃতি দাবি করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+