জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে মাসুদ খানের! জো বাইডেনকে সতর্ক করলেন স্কট পেরি
মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হতে চলেছেন মাসুদ খান। আর তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়ে জোর বিতর্ক। আমেরিকার বুকে মাসুদ খানের নিয়োগ নিয়ে জো বাইডনকে সাবধান করলেন মার্কিন কংগ্রেসম্যান স্কট পেরি। চিঠিতে স্কট লিখেছেন, ইমরান খান
মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হতে চলেছেন মাসুদ খান। আর তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়ে জোর বিতর্ক। আমেরিকার বুকে মাসুদ খানের নিয়োগ নিয়ে জো বাইডনকে সাবধান করলেন মার্কিন কংগ্রেসম্যান স্কট পেরি। চিঠিতে স্কট লিখেছেন, ইমরান খান সরকার মাদুদ খানকে আমেরিকার নয়া রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে মাসুদের চিন্তাভাবনা রীতিমত উদ্বেগজনক। ফলে তাঁর নিয়োগের ক্ষেত্রে আরও সাবধানী হওয়ার প্রয়োজন বলে বাইডেনকে সতর্কবার্তা স্কটের।
এখানেই শেষ নয়, মার্কিন কংগ্রেসম্যান স্কট পেরি মার্কিন প্রেসিডেন্টকে সাবধান করে আরও বিস্তারিত লিখেছেন চিঠিতে। তিনি লিখছেন, যদিও বিদেশ দফতর মাসুদ খানকে এখনই আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে মেনে নিতে চায় না। যা জেনে আমি খুবই স্বস্তি পেয়েছি। তবে শুধুমাত্র নিষেধাজ্ঞাই যথেষ্ট নয় বলে দাবি স্কটের। তাঁর নিযুক্তি আমেরিকা সম্পূর্ণ ভাবে অস্বীকার করুক। বাইডেনকে লেখা চিঠিতে এমনটাই দাবি তাঁর।
স্কটের মতে, একজন জেহাদি মানসিকতার মানুষকে সতর্ক হওয়া প্রয়োজন। যারা আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাঁদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়াটা প্রয়োজন বলে দাবি তাঁর।
কিন্তু কেন মাসুদের নিয়োগ নিয়ে এত বিতর্ক?
প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তান আমেরিকার নয়া রাষ্ট্রদূত হিসাবে মাসুদ খানকে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এরপরেই বিতর্ক তৈরি হয়। একাধিক সংবাদমাধ্যম এবং রিপোর্টে দাবি করা হয় যে, মাসুদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনকি একাধিকবার জঙ্গি সঙ্গঠনের বিরুদ্ধে গলা ফাটাতেও মাসুদকে দেখা গিয়েছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, হিজবুল মুজাহিদের সঙ্গেও মাসুদ খানের যোগাযোগ রয়েছে বলেও দাবি এক রিপোর্টে। আর এই অবস্থায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে আমেরিকায় এই নিয়োগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আমেরিকার রাজনৈতিকমহলের একাংশের দাবি, মাসুদ খানের মতো একজনের নিয়োগ আমেরিকার বুকে বিপদ ডেকে আসতে পারে।
শধু তাই নয়, আমেরিকার বন্ধুদেশগুলির কাছেও বিপদ হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় মাসুদ খানের নিয়োগ নিয়ে মিস্টার প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর গোটা দেশের।












Click it and Unblock the Notifications