রাতের অন্ধকারে সীমান্ত পেরল একাধিক যুদ্ধবিমান, একের পর এক বিস্ফোরণ! পাকিস্তানকে চরম হুঁশিয়ারি

Pakistan-Afghanistan: আফগানিস্তানের মাটিতে এয়ারস্ট্রাইক চালাল পাকিস্তান এয়ারফোর্স! বারমাল জেলার পাকতিকা প্রদেশে (Barmal district of Paktika province) এই হামলা চালানো হয়। আর তাতে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে একাধিক মহিলা এবং শিশু আছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই এয়ার স্ট্রাইকে আরও বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। পাল্টা ইসলামাবাদকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনার পরেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে পাকবাহিনীকে। এমনকী পাকিস্তান বায়ুসেনাকেও সতর্ক করা হয়েছে।

Pakistan-Afghanistan

মূলত আফগানিস্তানের মাটিতে গজিয়ে ওঠা একের পর এক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। তা চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের। আর সেজন্যেই ২৪ ডিসেম্বর রাতে লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে এয়ারস্ট্রাইক চালায় পাক বাহিনী। এই অভিযানে একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমের।

এমনকি একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও দাবি। একই সঙ্গে বহু নিরপরাধ মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে পাল্টা দাবি আফগানিস্তানের সংবাদমাধ্যমের। পাক বাহিনীর এয়ারস্ট্রাইকে একের পর এক গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পাল্টা পাকিস্তানকে জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। একই সঙ্গে তীব্র নিন্দাও জানানো হয়েছে। তালিবানরা জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বৈধ অধিকার আছে। এর জবাব কড়া ভাষায় দেওয়া হবে বলেও হুঁশিয়ারি। তবে এই ধরনের পদক্ষেপ কোনও সমধান নয় বলেও আফগানিস্তানের তালিবান সরকারের তরফে দাবি করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, তেহরিক-ই-তালেবান পাকিস্তানে লাগাতার নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত। এমনকি পাক বাহিনীর উপরেও এই জঙ্গি সংগঠন হামলার তেজ কার্যত বাড়িয়েছে। এই অবস্থায় আফগানিস্তানের মাটিতে কার্যত 'সার্জিকাল স্ট্রাইক' চালাল পাকিস্তান সেনা।

অন্যদিকে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি সম্প্রতি কাবুল সফর করেছেন। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। আর এই সফরের কয়েক ঘণ্টার পরেই পাক্লিস্তান হামলা চালালো আফগান ভূমিতে। যদিও এই হামলার বিষয়ে পাকিস্তান এখনও পর্যন্ত স্বীকার করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+