করোনা নিয়ে বৈঠকেও পাকিস্তানের মুখে কাশ্মীর, পাল্টা দিল ভারত

উপমহাদেশে করোনা ভাইরাসের মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হয় রবিবার। সেখানেই কাশ্মীর ইস্যুকেই তুলে ধরে পাকিস্তান।

উপমহাদেশে করোনা ভাইরাসের মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হয় রবিবার। সেখানেই কাশ্মীর ইস্যুকেই তুলে ধরে পাকিস্তান। প্রতিবেশী দেশের এই ধরনের আচরণকে অভদ্র বলেই মনে করছে ভারত।

করোনা নিয়ে বৈঠকে কাশ্মীর ইস্যু

করোনা নিয়ে বৈঠকে কাশ্মীর ইস্যু

করোনা নিয়ে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে কাশ্মীর ইস্যু। পাকিস্তানের মন্ত্রী জাফর মির্জা বলেন, জম্মু ও কাশ্মীর থেকেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাধারণের স্বাস্থের কথা মাথার রেখে এলাকায় লকডাউন পুরোপুরি তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভারতের প্রতিক্রিয়া

ভারতের প্রতিক্রিয়া

তবে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে রাজনীতি করার সুযোগ দিতে টায় না পাকিস্তান। ভারত সরকার সূত্রের খবর, পাকিস্তান তাদের স্বাস্থ্যমন্ত্রীকে পাঠিয়েছে। যিনি কথা বলতেই অস্বস্তি বোধ করছিলেন। তাঁকে একটা স্লিপ দেওয়া হয়েছিল। যা অভদ্রতা। মানবিক বিষয় নিয়ে আলোচনাতেও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত।

 বৈঠকে হাজির পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

বৈঠকে হাজির পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

উপমহাদেশ তথা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে করোনা ভাইরাসের মোকাবিলায় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভিডিও কনফারেন্সে সেই বৈঠক হয় রবিবার। তবে সেই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন না। সেখানে পাঠানো হয়েছিল পাকিস্তানের স্বাস্থ্য বিষয়ক সচিব জাফর মির্জাকে।

বৈঠকে ভারতের প্রশংসায় বাংলাদেশ ও মালদ্বীপ

বৈঠকে ভারতের প্রশংসায় বাংলাদেশ ও মালদ্বীপ

উহান থেকে ২৩ জন বাংলাদেশি পড়ুয়াকে ফেরত আনার জন্য তিনি ধন্যবাদ জানান মোদীকে। হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি টিনের উহানে আটকে পড়া বাংলাদেশের ২৩ জন পড়ুয়াকে উদ্ধারের জন্যও ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলি বলেন, মালদ্বীপ করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের সাহায্য পেয়েছে। যার জন্য ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+