নিজেদের ভূখণ্ডে জঙ্গিদের উপস্থিতি মেনে নিল পাকিস্তান

সন্ত্রাসবাদ নির্মূলে তাদের 'অনেক কিছু করা বাকি আছে' মন্তব্যের মাধ্যমে নিজেদের ভূখণ্ডে জঙ্গিদের উপস্থিতির কথা কার্যত মেনে নিল পাকিস্তান।

সন্ত্রাসবাদ নির্মূলে তাদের 'অনেক কিছু করার বাকি আছে' মন্তব্যে নিজেদের ভূখণ্ডে জঙ্গিদের উপস্থিতির কথা কার্যত মেনে নিল পাকিস্তান। তবে পাকিস্তানে পাস্তুন তহাফুজ আন্দোলনের বাড়-বাড়ন্তের জন্য ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে দায়ী করতেও ভোলেনি প্রতিবেশী দেশ।

নিজেদের ভূখণ্ডে জঙ্গিদের উপস্থিতি মেনে নিল পাকিস্তান

সোমবার পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল তথা মেজর জেনারেল আসিফ ঘাফুর জানিয়েছেন, ইতিমধ্যেই বহু চরমপন্থী ও উগ্রবাদী সংগঠনকে তাঁরা নিষিদ্ধ করেছেন। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করতে পাকিস্তান সরকার আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছেন আসিফ ঘাফুর। তার কথায়, সন্ত্রাসবাদী কার্যকালাপের কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তান। দেশকে আর সমস্যায় রাখতে তাঁরা চান না বলেই জানিয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল তথা মেজর জেনারেল আসিফ ঘাফুর।

সন্ত্রাসবাদী কার্যকালাপের জন্য কয়েক লক্ষ ডলার লোকসান হয়েছে পাকিস্তানের, দাবি করে টাকার অভাবেই গত সরকার জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পারেনি বলে স্বীকারও করে নিয়েছেন আসিফ ঘাফুর। একই সঙ্গে পাকিস্তানে পাস্তুন তহাফুজ আন্দোলনের বাড়-বাড়ন্তের জন্য ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকেই দায়ী করেছেন সেদেশের মেজর জেনারেল। পাশাপাশি নয়াদিল্লির উদ্দেশে আসিফ ঘাফুরের হুমকি, পাকিস্তানের ধৈর্য্যের পরীক্ষা নিলে ফল ভাল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+