দাউদকে আর পোষাচ্ছেনা পাকিস্তানের! কেন ডনের থেকে দূরত্ব বাড়াচ্ছে ইসলামাবাদ

পাকিস্তান কেন নিজেকে দাউদের থেকে দূরত্বে রাখছে

১৯ বছর ধরে যাকে আড়াল করেছে পাকিস্তান, তাকে আচমকাই সন্ত্রাসবাদীর তালিকায় তুলে ধরল ইসলামাবাদ। যে ভারতীয় গোয়েন্দারা ইমরানের তখতে বসার সময়ও দাউদ নিয়ে ইসলামাবাদের গতিবিধি নজরে রেখেছিলেন,তাঁরাও পাকিস্তানের পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও দাউদের সম্পর্ক ঘিরে একাধিক তথ্য উঠে আসছে।

 কেন দাউদের থেকে দূরত্ব বাড়াচ্ছে পাকিস্তান?

কেন দাউদের থেকে দূরত্ব বাড়াচ্ছে পাকিস্তান?

ডি কম্পানি এই মুহূর্তে প্রবল আর্থিক বিপাকের মধ্যে রয়েছে। করোনার জেরে লকডাউনের ফলে টাকার লেনদেন ঘিরে দাউদের যে ব্যবসার রমরমা পাকিস্তানে ছিল, তা কার্যত সূর্যাস্তের পথে। ফলে আর্থিক লাভ লোকসানের হিসাবে ইসলামাবাদ আস্তে আস্তে দাউদের থেকে গা ঝাড়া দিচ্ছে।ডি কম্পানি এই মুহূর্তে প্রবল আর্থিক বিপাকের মধ্যে রয়েছে। করোনার জেরে লকডাউনের ফলে টাকার লেনদেন ঘিরে দাউদের যে ব্যবসার রমরমা পাকিস্তানে ছিল, তা কার্যত সূর্যাস্তের পথে। ফলে আর্থিক লাভ লোকসানের হিসাবে ইসলামাবাদ আস্তে আস্তে দাউদের থেকে গা ঝাড়া দিচ্ছে।

পাকিস্তান ও দাউদ ও FATF

পাকিস্তান ও দাউদ ও FATF

উল্লেখ্য, পাকিস্তানের সামনে এখন FATF-র ধূসর তালিকা সবচেয়ে বড় সমস্যা। আর সন্ত্রাসবাদে যদি পাকিস্তান আর্থিক মদত দেওয়া না ছাড়ে তাহলে FATF এর ওই ধসর তালিকাতেই থাকতে হবে। ফলে পাকিস্তান বাইরে থেকে কোনও আর্থিক অনুদান পাবে না। এমন পরিস্থিতিতে দাউদকে বিশ্বের সামনে না আনাটা পাকিস্তানের বোকামো হয়ে যাচ্ছিল। অন্তত 'গুডবয়' ইমেজ ধরে রাখতে এটাই প্রয়োজন ছিল।

 সেনার সঙ্গে সংঘাত ইমরানের!

সেনার সঙ্গে সংঘাত ইমরানের!

জানা যাচ্ছে, পাকিস্তান সরকারের ওপর আগে যেভাবে দাপচ দেখাত সেনা তা এখন দেখাতে পারছে না। কার্যত পাকিস্তানি সেনার আস্ফালন ইসলামাবাদে দমিয়ে রেখেছেন ইমরান। যার জেরে দাউদের মতো অপরাধীরা খুব একটা সুবিধা করতে পারছে না ইমরান সরকারের আমলে।

আর্থিক অনটন ও দাউদ

আর্থিক অনটন ও দাউদ

পাকিস্তান যেখানে আর্থিক অনটনে ভুগছে, সেখানে দাউদের মতো আন্ডারওয়ার্ল্ড ডনেরা যে বিলাবহুল জীবনযাপন করছে, তা মেনে নিতে পারছে না ইমরান সরকার। ফলে দাউদ ধীরে ধীরে পাকিস্তানের কাছে বোঝা হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+