মানবাধিকার নিয়ে লেকচার মানায় না পাকিস্তানের,রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের গর্জে উঠল ভারত

ভারতের তরফে বলা হয়েছে, পাকিস্তান যেখানে নিজেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, যেখানে কয়েকশো রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পাওয়া জঙ্গিরা আশ্রয় নিয়ে রয়েছে, সেই দেশ কিভাবে অন্য দেশের প্রসঙ্গে নাশকতার অভিযোগ করে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরকে সামনে রেখে ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেখানে উন্নয়ন ও বিশ্ব শান্তির পক্ষে বার্তা দিয়েছেন সেখানে ইমরান খান সন্ত্রাসবাদ, যুদ্ধের হুমকি দিয়েছেন ভারতকে।

মানবাধিকার নিয়ে লেকচার মানায় না পাকিস্তানের,রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের গর্জে উঠল ভারত

এই প্রসঙ্গেই ভারত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় 'রাইট টু রিপ্লাই অপশন' ব্যবহার করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছে ও মোক্ষম জবাব দিয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিদিশা মৈত্র এদিন বক্তব্য রাখেন। আর সেখানে তিনি কার্যত পর্দাফাঁস করেন পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের। যা প্রতিবেশী দেশের মাটিতে হয়ে চলেছে এবং বারবার আঘাত করছে ভারতকে।

বিদিশা বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য কোন‌ও রাষ্ট্রনেতার বক্তব্য নয়। তিনি বারবার ভয়ংকর পথে চলার বার্তা দিচ্ছেন যা একেবারেই অনভিপ্রেত।

পাকিস্তানকে নিশানা করে ভারত বলেছে, মানবাধিকার নিয়ে লেকচার দেওয়ার মতো অবস্থানে পাকিস্তান নেই। সে দেশে সংখ্যালঘুদের কমিয়ে আনতে আনতে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে। সে দেশে বারবার সংখ্যালঘুদের ধর্মান্তকরণের প্রচেষ্টা হয়। তাই পাকিস্তান মানবাধিকার নিয়ে যত কম লেকচার দেয় ততই ভালো।

ভারতের তরফে বলা হয়েছে, পাকিস্তান যেখানে নিজেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, যেখানে কয়েকশো রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পাওয়া জঙ্গিরা আশ্রয় নিয়ে রয়েছে, সেই দেশ কিভাবে অন্য দেশের প্রসঙ্গে নাশকতার অভিযোগ করতে পারে।

তাই পাকিস্তান ধরনের লেকচার দেওয়া বন্ধ করুক। এভাবেই ভারতের তরফে আক্রমণ শানানো হয়েছে পাকিস্তানকে। প্রসঙ্গত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের কথা স্বীকার করেননি। উল্টে কাশ্মীরে ভারত আগ্রাসন চালাচ্ছে বলে জানিয়েছেন। অথচ নিজের দেশে যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে তাই নিয়ে একটি শব্দ খরচ করেননি। এদিন সেটাকেই হাতিয়ার করে পাকিস্তানকে কার্যত নাকানিচোবানি খাইয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+