বন্দুকবাজদের বীভৎস হানায় ৪৩ জনের প্রাণ গেল পাকিস্তানে, আহত ২০

করাচি, ১৩ মে : সন্ত্রাসী হানায় পাকিস্তানে আমজনতার নিহত হওয়ার ঘটনা কোনও ব্যাপারই নয়। রোজই কোথাও না কোথাও জঙ্গিহানায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এদিন যেমন হল। পাকিস্তানে বন্দুকবাজদের হামলায় ৪৩ জনের প্রাণ গেল। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার ঘটনাটি ঘটেছে করাচির সাফুরা চৌক এলাকায়। আটজন বন্দুকবাজ একটি বাসে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে পালিয়ে যায়। বাসটিতে ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ছিলেন।

বন্দুকবাজদের বীভৎস হানায় ৪৩ জনের প্রাণ গেল পাকিস্তানে, আহত ২০


করাচির পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসটি রোজকার মতো ইসমাইলি সম্প্রদায়ের মানুষদের নিয়ে করাচির আল-আজহার গার্ডেন থেকে ফেডেরাল বি এলাকায় আসছিল। হামলাকারীরা বাসের মধ্যে ঢুকে নিহতদের মাথায় গুলি করে।

বাসে ৫০-৬০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। হাংলার পরপরই পালিয়ে যায় সব দুষ্কৃতী। কাউকেই ধরতে পারেনি পুলিশ। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী দলই এই ঘটনার দায় স্বীকার করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+