পাকিস্তান জলপথের নিশানায় রেখেছে ভারতীয় মৎসজীবীদের ! দিল্লির মোক্ষম জবাব ইসলামাবাদকে

করোনা আক্রমণ নিয়ে প্রবল উদ্বেগে গোটা বিশ্ব। ভারত থেকে শুরু করে বিশ্বের একাধিক দেশে করোনার মারণ থাবা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান একইভাবে ভারত বিরধিতায় মত্ত! কাশ্মীর সীমান্তে তারা প্রবল গোলাবর্ষণ করেই ক্ষান্ত হচ্ছে না, জলপথেও ভারতকে নিশানা করে চলেছে পাকিস্তান।

 ভারতীয় মৎসজীবীদের নিশানা পাকিস্তানের

ভারতীয় মৎসজীবীদের নিশানা পাকিস্তানের

পাকিস্তানের তরফে ভারতীয় মৎসজীবীদের ক্রমেই আক্রমণ শানানো হচ্ছে। এবার স্থলপথের রাস্তা ছেড়ে জলপথে ভারতীয় মৎসজীবীদের দিকে নিশানা করছে পাকিস্তান। সদ্য ১২ এপ্রিল , পাকিস্তানের একটি ছোট জাহাজ থেকে ভারতীয় মৎসজীবীদের আক্রমণ করা হয়েছে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ দিল্লি।

 গুজরাত সীমান্তের ঘটনা নিয়ে মুখর দিল্লি

গুজরাত সীমান্তের ঘটনা নিয়ে মুখর দিল্লি

গুজরাতে আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানের একটি ছোট জাহাজ থেকে ২ ভারতীয় মৎসজীবীর ওপর হামলা চালানো হয়েছে বলে খবর। যে ঘটনার কড়া নিন্দা করেছে দিল্লি। আন্তর্জাতিক সীমানার এই ঘটনা নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। পাকিস্তানকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার বার্তাও দিয়েছে তারা।

পাকিস্তান নৌসেনার বিরুদ্ধে হুঁশিয়ারি

পাকিস্তান নৌসেনার বিরুদ্ধে হুঁশিয়ারি

পাকিস্তানের নৌসেনার আওতায় রয়েছে পাকিস্তান মারিটাইম সিকিউরিটি অ্যজেন্সি। আর সেই পিএমএসএ-র তরফেই ভারতীয় মৎসজীবীদের নিশানায় রাখা হয়েছে। যা মোটেও ভালোভাবে নেয়নি ভারত। এছাড়াও কাশ্মীরে সীমান্তপারের গোলাবর্ষণ এখনও জারি রেখেছে পাকিস্তান। যার জেরে ভারতের ৩ নাগরিকের মৃত্যু হয়েছে। এরপরই ডিমার্চের পথে হাঁটে ভারত।

কাশ্মীর ইস্যুতে সরব পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে সরব পাকিস্তান

গোটা বিশ্ব যখন একযোগে করোনার বিরুদ্ধে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা ছাড়ছে না পাকিস্তান। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাশ্মীরের ডমিসাইল আইন নিয়ে রাষ্ট্রসংঘের কাছে দরবার করে বসল ইমরান খানের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+