যুদ্ধে ব্যস্ত দুই দেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান
যুদ্ধে ব্যস্ত দুই দেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান
যুদ্ধে মগ্ন রাশিয়া আর ইউক্রেন। এরই মাঝে আবার রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে পৌঁছে গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আমেরিকা সহ একাধিক পশ্চিমের দেশ রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই পাক প্রধানমন্ত্রী মস্কোয় পৌঁছন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে আমেরিকার সঙ্গে খুব একটা সুসম্পর্ক নেই পাকিস্তানের।

যুদ্ধের দামামা বাজিয়ে দিল রাশিয়া
সাত সকালে যুদ্ধ ঘোষণা করে দিল রাশিয়া। ভারতীয় সময় সকাল আটটা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে সামরিক অভিযানের কথা ঘোষণা করে। তার পরেই শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। একের পর এক বোমা বর্ষণ শুরু হয়ে গিয়েছে ইউক্রেনের উপর। রাজধানী কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছেন অসংখ্য মানুষ। এমনকী ইউক্রেনের স্পিকারকেও পরিবারকে নিয়ে পালাতে দেখা গিয়েছে রাজধানী কিয়েভ থেকে। ইউক্রেনের একাধিক জায়গায় বোমা বর্ষণ শুরু করেছে রাশিয়া।

মস্কোয় ইমরান
এক দিকে যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ঠিক তখনই মস্কোয় পা রাখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ ঘোষণা করার পরেই ইমরান খান রাশিয়া সফরের কথা ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকার সঙ্গে খুব একটা সুসম্পর্ক নেই রাশিয়ার। এদিকে আবার আফগানিস্তানে তালিবান শাসনকে স্বীকৃতি জানিয়েছে রাশিয়া। সেই সুবাদে কাছাকাছি এসেছে পাকিস্তান এবং রাশিয়া। সেই দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেই পাকিস্তানের এই রাশিয়া সফর বলে মনে করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে ইমরান রুশ প্রসিডেন্টের সঙ্গে কতটা আলোচনা করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। মস্কোয় ইমরান খানকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী।

ইমরানের সঙ্গে কারা গিয়েছেন রাশিয়ায়
ইমরান খান একা অবশ্য রাশিয়া সফরে যাননি। তাঁর সঙ্গে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী, পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রী আসাদ উমর, বাণিজ্য উপদেষ্টা আবদুল রজাক দাউদ, জাতিয় নিরাপত্তা উপদেষ্টা মউদ ইউসুফ। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে রাশিয়ার একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইমরান খান। তবে মূল নজর রয়েছে পুতিন এবং ইমরান খানের বৈঠকের উপরে। কারণ এই বৈঠকে আফগানিস্তানের বিষয়টিও প্রাধান্য পাবে।

কীবার্তা দিলেন ইমরান খান
রাশিয়া সফরের আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী। কাজেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিবাদ নিয়ে তিনি মাথা ঘামাতে চাননা। তাঁর রাশিয়া সফরের মূল উদ্দেশ্য হল ইসলামাবাদের সঙ্গে মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা। এবং রাশিয়া সফর কালে তিনি সেই দিকেই বেশি গুরুত্ব দিতে চান। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিবাদের উপর তিনি বিশেষ নজর দিতে আগ্রহী নন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications