ওয়াঘার ওপার থেকেও ভেসে এল শোকবার্তা, প্রধানমন্ত্রী মোদীর মাতৃবিয়োগে শোক প্রকাশ পাক প্রধানমন্ত্রীর

ওয়াঘার ওপার থেকেও ভেসে এল শোকবার্তা, প্রধানমন্ত্রী মোদীর মাতৃবিয়োগে শোক প্রকাশ পাক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করল প্রতিবেশী রাষ্ট্র পকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোশ্যাল মিডিয়ায় টুইট করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি টুইটে লিখেছেন, 'মাকে হারানোর থেকে বড় কিছু হারানো মানুষের জীবনে আর কিছু নেই। আমার সমবেদনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে।'

শোক প্রকাশ পাক প্রধানমন্ত্রীর

শোক প্রকাশ পাক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে শোক বার্তা এল পাকিস্তান থেকে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। টুইটে শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, মাকে হারানো মানুষের জীবনের সবচেয়ে বড় কিছু হারানো। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবেদনা জানাই। এমনিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ভারতের নেই। হঠাৎ করে পাক প্রধানমন্ত্রীর এই টুইট আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রয়াত হীরাবেন মোদী

প্রয়াত হীরাবেন মোদী

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে মারা যান তিনি। গত বুধবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাকে দেখতে ছুটে গিয়েছিলেন। তারপরে দিল্লিতে ফিরেও আসেন তিনি। গতকাল বিকেল থেকেই খবর আসছিল অবস্থা ভাল নেই হীরাবেন মোদীর। শুক্রবার ভোরে আসে মৃত্যু সংবাদ। সঙ্গে সঙ্গে আহমেদাবাদ উড়ে যান তিনি।

শেষ কৃত্য সারলেন প্রধানমন্ত্রী মোদী

শেষ কৃত্য সারলেন প্রধানমন্ত্রী মোদী

মায়ের শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকে গান্ধী নগরে নিয়ে আসা হয় দেহ। সেখানে ছোট ছেলের বাড়িতে থাকতেন তিনি। সেখানেই শেষকৃত্যের প্রাথমিক কার্য করা হয় তারপরে কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে আসা হয়। শবযাত্রায় কাঁধ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শব দাহ করার পর আবার সরকারি কাজে যোগ দেন তিনি।

শোক প্রকাশ অন্যান্য নেতাদের

শোক প্রকাশ অন্যান্য নেতাদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাতৃবিয়োগের শোক তিনি জানেন। প্রধানমন্ত্রীর মা মানে তাঁরও মা। তাঁর নিজেরও মাতৃবিয়োগের কথা মনে পড়ে যাচ্ছে। সেকারণে রেলের অনুষ্ঠান সংক্ষিপ্ত করার কথা বলেছিলেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শোক বার্তা পাঠিয়েছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+