ইমরানকে হত্যার চেষ্টা, নেপথ্যে কার ষড়যন্ত্র? উঠে আসছে পাক প্রধানমন্ত্রীর নাম

ইমরানকে হত্যার চেষ্টা, নেপথ্যে কার ষড়যন্ত্র? উঠে আসছে পাক প্রধানমন্ত্রীর নাম

পাকিস্তানে ভুট্টো হত্যাকাণ্ডের ছায়া। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলার ঘটনা ঘটেছে। বরাত জোড়ে ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছে। এই ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। আর সেই চক্রান্তের নেপথ্যে পাক প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকী শীর্ষ সেনা আধিকারীকের নামও উঠে আসছে। এমনই দাবি করেছেন ইমরান খানের বিশেষ উপদেষ্টা।

ইমরানের উপর হামলার নেপথ্যে কে?

ইমরানের উপর হামলার নেপথ্যে কে?

ইমরান খানের উপরে হামলার ঘটনা একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইমরান খানকে েয হত্যার চেষ্টা করা হয়েছিল। সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আততায়ী নিজে দাবি করেছিলেন তিনি খুন করতে চেয়েছিলেন ইমরান খানকে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আবার প্রকাশ্যে আসতে শুরু করেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। তাতে জানা গিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ হোসেনের নাম। ইমরান খানের উপদেষ্টা রাউফ হোসেন ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

 পাক প্রধানমন্ত্রীর যোগ

পাক প্রধানমন্ত্রীর যোগ

ইমরান খানকে হত্যার ছক কষা হচ্ছে। যার নেপথ্য রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানে সালাউল্লাহ-র নামও উঠে আসছে। এমনকী পাকিস্তানের মেজর জেনারেল ফয়জন নাসিরের নামও উঠে আসছে। এই তিন চক্রী মিলেই ইমরান খানকে হত্যার পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন তাঁর বিশেষ উপদেষ্টা। তাঁদের অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে পাক সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বেআইনি ভাবে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেন ইমরান।

ইমরান খানে পায়ে গুলি

ইমরান খানে পায়ে গুলি

গতকাল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ব়্যালিতে গুলি চলে। পাঞ্জাব প্রদেশে ব়্যালি করছিলেন ইমরান খান। সেসময় হঠাৎ করেই এলোপাথারি গুলি চলতে শুরু করে। তাতে ইমরান খানের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে লাহোরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় ইমরান খানের পা থেকে গুলি বের করা হয়। আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে ১৫ দিন হাঁটাচলা করতে পারবেন না ইমরান খান।

'খুন করতে চাই'

'খুন করতে চাই'

এই ঘটনায় এক আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি প্রকাশ্য ইমরান খানকে অধার্মিক বলে আক্রমণ করেছেন। ইমরান খানকে হত্যা করার জন্যই তিনি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছে সেই আততায়ী। তাঁর অভিযোগ মসজিদের আজান চলার সময় ইমরান খান নাচ, গান করেন। মানুষকে ভুল বোঝান তিনি। সেকারণেই তিনি ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলেন বলে ভিডিওতে দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+