পাকিস্তানের দৈন্য দশা! মার্কিন সফরে খরচ বাঁচাতে ইমরান এ কী করতে চলেছেন

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির হাল বারবার খবরে উঠে এসেছে। বারবার খবর হয়েছে, জঙ্গিদের আঁতুর ঘর এই দেশ কিভাবে নিজেদের উন্নয়ন ধরে রাখতে ব্যর্থ।

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির হাল বারবার খবরে উঠে এসেছে। বারবার খবর হয়েছে, জঙ্গিদের আঁতুর ঘর এই দেশ কিভাবে নিজেদের উন্নয়ন ধরে রাখতে ব্যর্থ। আর সেই অনুন্নয়ই কেয়ক হাজার যুবককে সেদেশ ঠেলে দিচ্ছে সন্ত্রাসবাদের আগুনে। এবার এই পাকিস্তানেরই আরও এক দৈন্য দশার ছবি প্রকাশ্যে চলে এলো। মার্কিন সফরে গিয়ে খরচ বাঁচাতে মরিয়া ইমরান খানের সফরসূতি নিয়েই এবার খবর।

টাকা বাঁচাতে মার্কিন মুলুকে ইমরান হোটেলে থাকছেন না!

টাকা বাঁচাতে মার্কিন মুলুকে ইমরান হোটেলে থাকছেন না!

সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশিত হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সফরে খরচ কমানোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। আর সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও বড় হোটোলে নয়, ইমরান ট্রাম্পের দেশে গিয়ে থাকবেন সেদেশে পাকিস্তানের রাষ্ট্রদূতের ভবনে।

ইমরানের মার্কিন সফর

ইমরানের মার্কিন সফর

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইমরান খান। আগামী ২০ জুলাই সেদেশে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবার কথা ইমরানের। এই হাইভোল্টেজ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে ভারতও।

পাকিস্তান ও তার অর্থনীতি

পাকিস্তান ও তার অর্থনীতি

কয়েকদিন আগেই আন্তর্জাতিক মনিটারি ফান্ডের বোর্ডের তরফে ঋণগ্রস্ত পাকিস্তানকে ৬ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন করা হয়। পাশাপাশি, পাকিস্তানকে জঙ্গি দের অর্থ সাহায্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছিল FATF। নয়তো কালোতালিকাভুক্ত করা হবে পাকিস্তনকে বলেও হুমকি দেয় প্রতিষ্ঠানটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+