পিওকে বাঁচাতে পারবে তো পাকিস্তান? ইমরানকে আক্রমণ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর যেন দিশেহারা হয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের দেশেই এই নিয়ে কোনঠাসা হয়ে পড়েছেন তিনি।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর যেন দিশেহারা হয়ে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের দেশেই এই নিয়ে কোনঠাসা হয়ে পড়েছেন তিনি। পাকিস্তানের বিরোধী দলনেতা বিলাওল আলি ভুট্টো তাঁকে আক্রমণ করে বলেেছন এবার হয়তো পিওকে-ও রক্ষ করতে পারবে না পাকিস্তান।

ইমরানকে আক্রমণ বিলাওলের

ইমরানকে আক্রমণ বিলাওলের

পাকিস্তান পিপলস পার্টির বিলাওল আলি ভুট্টো পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করে বলেছেন, এবার হয়তো পিওকে- রক্ষা করতে পারবে না পাকিস্তান। কাশ্মীর ৩৭০ ধারা বিলোপের পর থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধিতা যে কোনও গুরুত্বই পায়নি তা বুঝিয়ে দিয়েছেন তিনি। এর আগে বিলাওল বলেছিলেন, শ্রীনগর ভারতের কাছে থেকে ছিনিয়ে নেবে পাকিস্তান। সেটা তো ঘটলই না উল্টে পিওকে রক্ষা করাই পাকিস্তানের পক্ষে এখন কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকী মুজফফরাবাদ কী করে রক্ষা করা হবে তাই নিয়ে চিন্তায় রয়েছে পাকিস্তান।

কেন পিওকে নিয়ে নিয়ে উদ্বেগ পাকিস্তানের

কেন পিওকে নিয়ে নিয়ে উদ্বেগ পাকিস্তানের

কাশ্মীরের গা ঘেঁসেই রয়েছে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর। পুলওয়ামা হামলার পর যেখানকার বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। কাশ্মীর এবং লাদাখতে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পরে পিওকে নিয়ে সংকট বাড়বে তাতে কোনও সন্দেহ ছিল না। কারণ এতোদিন কাশ্মীরের ৩৭০ ধারার সুবাদে পিওকে নিয়ে চিন্তা ছিল না পাকিস্তানের। কিন্তু কাশ্মীর এখন সরাসরি সরকার নিয়ন্ত্রিত রাজ্যে পরিণত হওয়ায় পিওকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পািকস্তানকে হুঁশিয়ার করে বলেছেন, এবার পাকিস্তানের সঙ্গে কথা হবে শুধু পিওকে নিয়ে। এতোদিন পর্যন্ত কাশ্মীর ইস্যুতে আলোচনায় বসার প্রস্তাব দিত পাকিস্তান। ইমরান খানও একাধিকবার এই প্রস্তাব দিয়েছেন।

কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপে কোনঠাসা ইমরান

কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপে কোনঠাসা ইমরান

কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তান উচ্চস্বরে বিরোধিতা শুরু করেছে। মুসলিম রাষ্ট্রগুলিকে একজোট করার চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি। মুসলিম রাষ্ট্রগুলিও কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে।
এমনকী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ভারত। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুতে ইমরানের একের পর এক ব্যর্থতা দেশের মধ্যেই তাঁকে কোনঠাসা করে ফেলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ইমরানের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম পাকিস্তান পিপলস পার্টি।

ক্ষমতা রাখতে এখন মরিয়া অবস্থা পাক প্রধানমন্ত্রীর। কী করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। এবার তাই ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বসেছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+