'না পাখির কলরব শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে',ভারতকে তাক করে ভিডিও পোস্ট পাক মন্ত্রী রাশিদের
ইজরায়েল, ইরান, সৌদি আরব থেকে ফ্রান্স, নিউজিল্যান্ড ও গুরুত্বপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, সকলে একযোগে পুলওয়ামার ঘটনায় কার্যত কোণঠাসা করে দিয়েছে পাকিস্তানকে।
ইজরায়েল, ইরান, সৌদি আরব থেকে ফ্রান্স, নিউজিল্যান্ড ও গুরুত্বপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, সকলে একযোগে পুলওয়ামার ঘটনায় কার্যত কোণঠাসা করে দিয়েছে পাকিস্তানকে। বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের বিরুদ্ধে উঠে আসছে ধিক্কার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিশেষ বার্তায় সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাকিস্তানের আলোচনায় বসার আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর সেদেশের রেলমন্ত্রী রশিদ আহমেদ পাল্টা তোপ দাগেন ভারতের বিরুদ্ধে।

টুইটারে এক ভিডিও পোস্ট করে রাশিদ আহমেদ বলেন, 'ইমরান খান একটি স্পষ্ট বার্তা জানিয়েছেন। মনে খারাপ অভিসন্ধি নিয়ে যদি কেউ পাকিস্তানের দিকে তাকায়, তাহলে তাঁকে চিড়ে ফেলা হবে। এরপর না পাখির কলরব শোনা যাবে, না মন্দিরে ঘণ্টা বাজবে। '
Important video message pic.twitter.com/GAudYdXG6g
— Sheikh Rashid Ahmad (@ShkhRasheed) February 19, 2019
উল্লেখ্য়, 'মন্দিরে ঘণ্টাধ্বনি' বিষয়ক মন্তব্য প্রসঙ্গে অনেকেরই দাবি এই বার্তা ভারতের উদ্দেশ্যেই করা হয়েছে পাকিস্তানের তরফে। রশিদ আহমেদের ভিডিও ঘিরে নাম না করে এভাবেই ভারতকে আক্রমণ করা হয়েছে বলে দাবি অনেকেরই। উল্লেখ্য, ইমরান খান নিজের বার্তায় মঙ্গরবারই জানিয়ে দেন ভারত হামলা করলে চুপ করে বসে থাকবে না পাকিস্তানও। প্রসঙ্গত, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যাকাণ্ড ঘিরে রীতিমত সরগরম দুই দেশের পরিস্থিতি।












Click it and Unblock the Notifications