যে কোনও মুহূর্তে গ্রেফতার ইমরান খান! সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক প্রাক্তন প্রধানমন্ত্রী
ফের একবার গ্রেফতারের আশঙ্কা ইমরান খানের! গত কয়েকদিন আগেই পাক আদালতের সামনে থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। বর্তমানে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন তিনি। আর এর মধ্যেই ফের একবার গ্রেফতারের আশঙ্কা।
এমনই আশঙ্কা প্রকাশ করে টুইট করেছেন খোদ ইমরান খান নিজে। তাঁর দাবি, তাঁর গোটা বাড়ি এই মুহূর্তে পাক পুলিশ ঘিরে ফেলেছে। যে কোনও মুহূর্তে গ্রেফতার। ফলে এটা তাঁর শেষ টুইট বলেও উল্লেখ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আর এহেন আশঙ্কা প্রকাশ করার পর থেকেই নতুন করে উত্তেজনা পাকিস্তানে।

ইতিমধ্যে ইমরান খানের বাড়ি সামনে অনুগামীদের ব্যাপক ভিড়। এমনকি অন্যান্য জায়গাতেও পিটিআইয়ের নেতা-কর্মী পথে নেমেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে পাক সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন ইমরান।
তাঁর দাবি, জঙ্গিদের মতো তাঁর সঙ্গে ব্যবহার করা হচ্ছে। ১২ টি বিধানসভা আসন জিতেছি। তা মনে করিয়ে বার্তা দেন পিটিআই সুপ্রিমো। কিন্তু তাঁর সঙ্গেই এই ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, পিটিআইকে ব্যন করার জন্যে সবরকম ভাবে পরিকল্পনা করা হচ্ছে বলেও বিস্ফোরক দাবি ইমরানের।
এই সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে আছে বলেও দাবি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইমরান বলেন, আমাদের অনুগামীরা কখনই কোনও ফৌজের উপর আক্রমণ করেনি। অশান্তির পরিবেশও তৈরি করেনি। এমনকি এপ্রিল মাসে যখন প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল সেই সময়েও সবাই শান্ত ছিল বলে দাবি ইমরান খানের।
Probably my last tweet before my next arrest .
— Imran Khan (@ImranKhanPTI) May 17, 2023
Police has surrounded my house.https://t.co/jsGck6uFRj
বলে রাখা প্রয়োজন, গ্রেফতারের আশঙ্কার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে ৩০-৪০ জন জঙ্গি আশ্রয় দিয়েছে বলে অভিযোগ। সেই জঙ্গিদের সেখান থেকে বের করতে ২৪ ঘন্টা সময় দিয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অন্তর্বতী সরকার।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ন্তত ৩০-৪০ জন সন্ত্রাসবাদী লাহোরের জামান পার্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। আর তা নিয়েই একেবারে সরগরম পাকিস্তানের রাজনীতি।

আর এর মধ্যেই কার্যত বিস্ফোরক দাবি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে শেষমেশ ইমরান খান গ্রেফতার ফের হন কিনা সেদিকে নজর গোটা দেশের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications