বিচারের নামে প্রহসন! পাক কোর্টের নির্দেশে মুক্ত হতে চলেছে ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত লকভি

লাহোর, ৯ এপ্রিল : দীর্ঘ টালবাহনার পর অবশেষে হয়ত মুক্তি পেতে চলেছে ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত তথা লস্কর-ই-তৈবা কম্যান্ডার জঙ্গি জাকিউর রহমান লকভি।

এদিন লাহোরের হাইকোর্ট অবিলম্বে তাকে ছাড়ার আদেশ দিয়েছে। একই সঙ্গে লকভিকে আটকে রাখার আদেশটিও খারিজ করে দেওয়া হয়েছে।

বিচারের নামে প্রহসন! পাক কোর্টের নির্দেশে মুক্ত হতে চলেছে ২৬/১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত লকভি


গতমাসের ১৪ মার্চ জারি করা এই অধ্যাদেশের বিরুদ্ধে লাহোর আদালতে আবেদন করেছিল ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় উপরের দিকেই থাকা লকভি। সেই আবেদনের শুনানিতেই আদালত এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে লকভিকে ১০ লক্ষ টাকার দুটি ব্যক্তিগত বন্ড দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এদিন লাহোর আদালতে পঞ্জাব প্রদেশের সরকার জানায়, লকভির বিরুদ্ধে গোপন গোয়েন্দা তথ্য থাকায় তাকে আটকে রাখা হয়েছে। আদালত পঞ্জাব সরকারকে সেই তথ্য পেশ করতে বলে। কিন্তু সেই তথ্য আদালতে পেশ করা হলেও হাইকোর্ট জানায়, এই তথ্য বিশ্বস্ত নয়। তাই লকভিকে আটকে রাখার কোনও কারণ নেই।

২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়। ভারতের চাপে লকভি সহ হামলার ষড়যন্ত্রে লিপ্ত বেশ কয়েকজন জঙ্গিকে বন্দি করে পাকিস্তান। এরপর বিচার শুরু হলেও তা প্রহসন বলেই বারবার সরব হয়েছে ভারত। এদিনও লকভিকে মুক্ত করার খবর ভারতে এসে পৌঁছলে কড়া প্রতিক্রিয়া দেখান সব মহলের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+