পাকিস্তানের মাটিতে সন্ত্রাস রুখতে নয়া অভিযান পাক সরকারের
পাক আশ্রয়ে ক্রমাগত বেড়ে চলা জঙ্গি শিবিরগুলির বাড়বাড়ন্ত ঠেকাতে এবার ৯৩৭ টি ওয়েব অ্যাড্রেস ও ১০ টি ওয়েবসাইট বন্ধ করেছে পাকিস্তান।
বারুদের স্তূপে বসে , এবার নিজের ঘর পরিস্কারে ব্যস্ত পাকিস্তান। পাক আশ্রয়ে ক্রমাগত বেড়ে চলা জঙ্গি শিবিরগুলির বাড়বাড়ন্ত ঠেকাতে এবার ৯৩৭ টি ওয়েব অ্যাড্রেস ও ১০ টি ওয়েবসাইট বন্ধ করেছে পাকিস্তান।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় এই পদক্ষেপ নিয়েছে শাহিদ খাকন আব্বাসি সরকার। উল্লেখ্য, পাকিস্তানে ২০১৫ সালে এক স্কুলে নৃশংস জঙ্গি হানায় ১৫০ জন শিশুর মৃত্যুর পর থেকে এই প্ল্যান লাগু হয়েছে। পাকিস্তানের এক প্রথমস্তরের সংবাদপত্রের খবর অনুযায়ী ২০১৭ সালের এপ্রিল থেকে তল্লাশি চালিয়ে পাকিস্তানের ৬৪ টি নিষিদ্ধ সংগঠনের ৪১ টি ফেসবুক পেজ খুঁজে পেয়েছে পাক প্রশাসন। এই সংগঠনগুলির শিয়া ও শুন্নি সম্প্রদায়ের বিভিন্ন জঙ্গি সংগঠন । এছাড়াও অনেককটি বালুচিস্তানের স্বাধীনতাকামীদের সংগঠনের সোশ্যাল মিডিয়া পেজ বলেও খবর।
এছাড়াও সেদেশে উগ্রবাদকে থামাতে সেদশের ৭০টি দোকানকে বন্ধ করেছে পাকিস্তান। অভিযোগ এই সমস্ত দোকানের ঠেক থেকে বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও সন্ত্রাসবাদ রুখতে ২,৫২৫ জনকে গ্রেফতার করেছে পাকিস্তানি প্রশাসন।












Click it and Unblock the Notifications