বন্যায় জেরবার পাকিস্তানের হিন্দুরা, দুর্দশার ছবি দেখানোয় গ্রেফতার সাংবাদিক

বন্যায় বিপর্যস্ত পকিস্তান। প্রাকৃতিক বিপর্যয় ধর্ম দেখে সমস্যায় ফেলে না। স্বাভাবিক কারনেই পাকিস্তানে মুসলিমদের সঙ্গেই মহা সঙ্কটে রয়েছে সেখানকার হিন্দুরাও। বন্যায় তাঁদের অবস্থা খুবও শোচনীয়। কিন্তু পাকিস্তানে হিন্দুদের উপর অত্যচারের ঘটনা নতুন কিছু নয়। এমন বন্যার সময়েও সেটাই হয়েছে। পাক নিবাসী হিন্দুদের এই বন্যায় দুর্দশার কথা দেখানোর জন্য এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিককে গ্রেপ্তার

সাংবাদিককে গ্রেপ্তার

বুধবার, পাকিস্তানের সিন্ধু প্রদেশে বন্যায় আটকে পড়া পাকিস্তানি হিন্দুদের দুর্দশা দেখানোর জন্য ঘোটকিতে পাকিস্তান পুলিশ নাসরাল্লাহ গাদ্দানি নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে যে, সাংবাদিকরা সিন্ধুর মিরপুর মাথেলোতে ভাগরি সম্প্রদায়ের পাকিস্তানি হিন্দুদের দুর্দশার ছবি তুলে ধরার চেষ্টা করেছিলেন। সাংবাদিক জানান যে স্থানীয় প্রশাসন হিন্দু হওয়ায় বন্যা ত্রাণ শিবির থেকে ভাগরি সম্প্রদায়ের লোকদের বের করে দিয়েছে।

ভয়াবহ পরিস্থিতি

ভয়াবহ পরিস্থিতি

সিন্ধুর বন্যার মধ্যে ভাগরি সম্প্রদায়ের লোকেরা তাদের ভয়াবহ পরিস্থিতি ব্যাখ্যা করার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে সেখানকামানুষ বলছেন যে পাকিস্তানের স্থানীয় প্রশাসন তাদের বন্যা ত্রাণ শিবির থেকে বহিষ্কার করেছে এবং তাদের বলেছে যে তারা বন্যার শিকার নয়।

 মৌলিক সংস্থান থেকে বঞ্চিত

মৌলিক সংস্থান থেকে বঞ্চিত

ভিডিওতে বন্যায় হিন্দু ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসনের খাদ্য, জল এবং আশ্রয়ের মতো মৌলিক সংস্থান থেকে বঞ্চিত হওয়ায় ব্যাপক সমস্যায় রয়েছেন। এক মহিলা বলেন, "হিন্দু হওয়ার কারণে আমাদের বহিষ্কার করা হয়েছে। তারা আমাদের খাবার ও জল দেবে বলে জানিয়ে দিয়েছে। তারা মনে করে আমরা বন্যার শিকার নই। আমরা এখন কোথায় যাব? বাচ্চারা কীভাবে বাঁচবে?"

আর এক আক্রান্ত বলেছেন, "আমরা গরীব। বন্যায় আমরা ঘরবাড়ি হারিয়েছি। এমন অবস্থায় প্রশাসন আমাদের বলছে আমরা বন্যা দুর্গত নই। আমাদের সঙ্গে ছোট বাচ্চা রয়েছে। খাদ্য ও জল ছাড়া আমরা কীভাবে বাঁচব?"

বৈষম্যের শিকার

বৈষম্যের শিকার

পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা বৈষম্যের সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। তবে সিন্ধু প্রদেশে সাম্প্রতিক বন্যার মতো পরিস্থিতি তাদের দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে, সিন্ধু প্রদেশে ভয়াবহ বন্যার মধ্যে খাদ্য সরবরাহের অজুহাতে একজন হিন্দু মেয়েকে দুই ইসলামপন্থী লোক গণধর্ষণ করেছিল বলে জানা গিয়েছিল।

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু প্রদেশে বসবাসকারী অনেক হিন্দু পাকিস্তানি সমাজের দরিদ্রতম অংশের মধ্যে রয়েছে। তারা ভূমি দখল, অপহরণ এবং ধর্মান্তর সংক্রান্ত মামলায় মানবাধিকার লঙ্ঘনের সম্মুখীন হয়। তাদের কম কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং অনেকে এখনও মুসলিম জমিদারদের অধীনে বন্ড মজুর হিসেবে বসবাস করে। হিন্দুরাও নিয়মিত শোষণ ভোগ করে যা তারা পুলিশে রিপোর্ট করার সাহস পায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+