পাকিস্তানের তীর্থস্থানে প্রবেশে বাধা ভারতীয় রাষ্ট্রদূতকে, ক্ষোভ উগরে পদক্ষেপ নিল দিল্লি
পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে পাঞ্জাবসাহিব গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয় ইসলামাবাদ। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন দিল্লি।
পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে পাঞ্জাবসাহিব গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয় ইসলামাবাদ। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন দিল্লি। ভারতে অবস্থিত পাক উপ-রাষ্ট্রদূতকে শনিবার ডেকে পাঠানো হয় এই বিষয়ে। তাঁর কাছে ঘটনার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে পাঞ্জাবসাহিব গুরুদ্বারে প্রবেশের অনুমতি আগে থেকেই ছিল ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার কাছে। এদিন তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের কয়েকজন আধিকারিকও। আধিকারিকদের কাছেও নির্দিষ্ট অনুমতিপত্র ছিল। এই অনুমতিপত্র অনুমোদন করে পাক বিদেশমন্ত্রক। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের পাঞ্জাব সাহিব গুরতদ্বারে প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁদের। শুধু তাই নয়, শিখ তীর্থস্থানটিতে আগত পূণ্যার্থীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি ভারতীয় রাষ্ট্রদূতের। উল্লেখ্য, পূণ্যার্থীর বেশিরভাগই ভারতীয়।
India lodges strong protest at denial of access to the Indian High Commissioner and consular officials of the Indian High Commission to the visiting Indian pilgrimshttps://t.co/MaZWoxwedH
— India in Pakistan (@IndiainPakistan) June 23, 2018
এদিকে, পাক উপরাষ্ট্রদূতকে ডেকে নয়া দিল্লি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পাকিস্তান যে আচরণ করেছে তা ১৯৬১, ১৯৭৪ সালের ভিয়েনা কনভেশনের পরিপন্থী। নিয়ম অনুযায়ী দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার স্বার্থে ধর্মীয় স্থানে প্রবেশের থেকে কোনও রাষ্ট্রের প্রতিনিধিকেই বাধা দেওয়া সম্ভব নয়। এদিকে, ঘটনার জেরে শিরোনণি গুরুদ্বার প্রবন্ধক তমিটি ঘটনার বিষয়ে তীব্র নিন্দা করেছে। ভারতের প্রতিবাদপত্রের প্রেক্ষিতে পাকিস্তান কী বার্তা দেয় তা নিয়ে কৌতূহলী দুদেশের কূটনৈতিকমহল।












Click it and Unblock the Notifications