করোনা সংকটের মাঝেই জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয় গ্রাম গুলিতে গোলাবর্ষণ পাক সেনার

করোনা সংকটের মাঝেই জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয় গ্রাম গুলিতে গোলাবর্ষণ পাক সেনার

করোনা সংকটে গোটা দেশ। তটস্থ জম্মু-কাশ্মীরও। এমকাবস্থায় এবার জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী গোলাবর্ষণ করতে দেখা গেল পাকিস্তানকে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রাম গুলি।

নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ পাকিস্তানের

নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ পাকিস্তানের

গত একমাস ধরেই, পাকিস্তান আন্তর্জাতিক সামন্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রাম গুলি ও সেনা ছাউনি গুলিকে টার্গেট করে গোলা বর্ষণ করে চলেছে। সূত্রের খবর, যার জেরে গ্রামের পর গ্রাম বেশ কিছু বাড়ি তীব্র ভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে। বেশ কিছু স্থানীয় বাসিন্দার আহত ও নিহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে।

তিন জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে

তিন জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে

সূত্রের খবর, গত কয়েকদিনে জম্মুর কুপওয়ারা, পুঞ্চ ও রাজৌরি জেলাগুলিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনাকে কভার ফায়রিংয়ের মাধ্যমে সাহায্য করে অনুপ্রবেশকারীরাও। এদিকে এই গোলাবর্ষণের জেরে গত সপ্তাহে কুপওয়ারায় তিন জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

করোনা সচেতনতা বৃদ্ধিতে তত্পর ভারতীয় সেনা

করোনা সচেতনতা বৃদ্ধিতে তত্পর ভারতীয় সেনা

বর্তমানে সীমান্তবর্তী গ্রাম গুলিতে করোনার থেকেও এই যুদ্ধ আবহ মানুষের মনে তীব ক্ষোভের সঞ্চার করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই গ্রাম গুলিতে করোনা সম্পর্কেও মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধির চেষ্টা করছে ভারতীয় সেনাও। লকডাউন চলকালীন সময়ে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নিশ্চিত করা ছাড়াও তাদের মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+