পাকসেনার উপর বড়সড় জঙ্গি হামলা! মৃত ১১, খোঁজ পাওয়া যাচ্ছে না বহু জওয়ানের

বড়সড় জঙ্গি হামলার মধ্যে পাক সেনা। এক আধিকারিক সহ ১১ পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পাকসেনা জওয়ানকে অপহরণ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

বড়সড় জঙ্গি হামলার মধ্যে পাক সেনা। এক আধিকারিক সহ ১১ পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পাকসেনা জওয়ানকে অপহরণ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া অঞ্চলে হঠাত করে পাক সেনার উপর এই হামলার ঘটনা ঘটে।

পাকসেনার উপর বড়সড় জঙ্গি হামলা!

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পাক সেনার বিশাল কনভয়। অপহরণ থাকা পাক সেনা-জওয়ানদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পাকসেনার এক আধিকারিকরা জানিয়েছেন, সেনার উপর অতর্কিত এই হামলার ঘটনায় আরও ১৫ জন জওয়ান গুরুতর আহত বলে জানা যাচ্ছে। আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে পাকসেনা ব্যাপক ভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। ক্যাপ্টেন আব্দুল বাসিতের নেতৃত্বে এই অপরেশন চালাচ্ছেন পাকিস্তান সেনা। তবে এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন জড়িত তা জানা যায়নি। এমনকি কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।

তবে মনে করা হচ্চে, এই ঘটনার পিছনে হয়তো থাকতে পারে তালিবান জঙ্গিরা। ধীরে ধীরে আফগানিস্তান ছাড়তে চলছে মার্কিন সেনা। আর সেই সুযোগে নতুন করে এলাকাতে ত্রাস ছড়াচ্ছে তালিবান জঙ্গিরা। এমনটাই মনে করা হচ্ছে।

কার্যত এই ঘটনায় এখনও পর্যন্ত ইমরান সরকারের তরফে কিছু জানানো হয়নি। পাকসেনাও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে মনে করা হচ্ছে, এই ঘটনাতে কি ধামাচাপা দিতে চলেছে পাক সরকার ? আর সেই কারনে এত লুকাচুপি? উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+