বিদেশেও তৎপর বিজেপি সমর্থকরা! মোদী ফর ২০২৪-এর প্রচার শুরু বিশ্বের বিভিন্ন শহরে

দেশে সাত দফার নির্বাচনের প্রথম দফার জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। দেশে যেমন বিজেপি সমর্থকদের মধ্যে ব্যস্ততা, একটু অন্যরতমের ব্যস্ততা বিদেশের মাটিতে। বিদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমনেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে বিজেপি সমর্থকরা 'মোদী ফর ২০২৪' প্রচার শুরু করেছেন।

'ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি' নামে তৈরি একটি গ্রুপ এই প্রচার চালাচ্ছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সাতটি শহরে এই প্রচার ছড়িয়েছে। যা শুরু হয়েছে সিডনির বিখ্যাত হারবার ব্রিজ থেকে। 'ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি' নামে এই গ্রুপ ব্রিটেন ও আমেরিকাতেও এই ধরনের প্রচার চালাচ্ছে।

australia

অস্ট্রেলিয়ার রাস্তা দখল করে হাম হ্যায় মোদী কা পরিবার এবং অবরি বার ৪০০ পার স্লোগানও দিচ্ছে 'ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি' গ্রুপটি। ইতিমধ্যেই এই প্রচার হয়েছে সিডনির হারবার ব্রিজ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, পার্থ অপটাস স্টেডিয়াম, ব্রিসবেন গাব্বা, গোল্ড কোস্টের সার্ফার্স প্যারাডাইস, ক্যানবেরার মাউন্ট আইন্সলির মতো জায়গায়। এছাড়াও এই গ্রুপটি তাদের এক্স হ্যান্ডেলে তাদের চালানো প্রচারের ছবিও শেয়ার করেছে।

এর আগে অবশ্য এই মাসের শুরুতে সিলিকন ভ্যালির ভারতীয়-আমেরিকান প্রযুক্তি পেশাদাররা আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর জয়ের প্রার্থনা করে মন্দিরে পুজো দেন। ব্রিটেনেও হয় একই ধরনের কর্মসূচি। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এইসব কর্মসূচিতে, বিভিন্ন জায়গার সংখ্যাগরিষ্ঠ ভারতীয় ও অনাবাসী ভারতীয়দের ইচ্ছাপূরণের জন্য সম্মিলিত আয়োজন ছিল।

'ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি'র ব্রিটেন শাখার আয়োজনে হওয়া কর্মসূচিতে সেখানকার সাংসদ বব ব্ল্যাকম্যান বলেছেন, ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক শক্তিশালী হয়েছে। তারা বিজেপিরে অধীনে ভারতকে ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে দেখছেন বলেও জানিয়েছেন বব ব্ল্যাকম্যান। তিনি আরও বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। ব্রিটেন প্রতিরক্ষায় সহযোগিতা নিয়েও ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানিয়েছএন তিনি। 'ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি'র কর্মসূচিতে বিজেপির পাশাপাশি ভারতের জাতীয় পতাকাও দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+