পানা-পুকুরে উল্টে গেল বাস, দমবন্ধ হয়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ জনের। ঘটনাটি ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাংলাদেশের ছত্রকাণ্ড এলাকায় এই দুর্ঘটনািট ঘটেছে। হঠাৎই রাস্তার পানাপুকুরে উল্টে যায় বাসটি। তিন শিশু সহ ১৭ জন মারা গিয়েছে দুর্ঘটনায়। আহত হয়েছেন ৩৫ জন।

আহতদের উদ্ধার করে গ্রামবাসীরাই স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। আহতরা অভিযোগ করেছেন অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি উল্টে যায়। চালকের কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন তাঁরা। বরিশাল যাচ্ছিল বাসটি। বরিশালের সাব ডিভিশনাল কমিশনার মহম্মদ শেখাওয়াত আলি জানিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Bangladesh Bus accident

আহত এবং মৃতদের অধিকাংশই পিরোজ পুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও বাংলাদেশে বাস এবং লঞ্চ দুর্ঘটনা খুব সাধারণ হয়ে গিয়েছে। শুধু মাত্র জুন মাসে ৫৫৯টি বাস দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। তাতে মোট ৫৬২ জনের মৃত্যু হয়েছে এবং ৮১২ জন আহত হয়েছেন।

পদ্মাসেতুর উদ্বোধনের পর সেখানে লাগাতার দুর্ঘটনা ঘটেছে। তারপরেই সেতু বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে মোটরসাইকেলের দুর্ঘটনা সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। মোটরসাইকেলের দ্রুত গতির জন্যই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। ৩৩.৭৫ শতাংশ দুর্ঘটনায় মৃত্যু মোটর সাইকেলে হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+