আইএসের নিশানায় বাগদাদ, গাড়িবোমা বিস্ফোরণে নিহত শতাধিক
বাগদাদ, ১২ মে : ইরাকের রাজধানী বাগদাদ ফের একবার উঠে এল আইএসআইএস জঙ্গিদের নিশানায়। পরপর তিনটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন শতাধিক মানুষ। আহত হয়েছেন অনেকে। এইবছরে এই বিস্ফোরণই সবচেয়ে নৃশংস বলে মত ওয়াকিবহাল মহলের।
এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস। বাগদাদের শিটে এলাকার বাজারে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এখানে ৯৪ জন মারা গিয়েছেন। এছাড়া শহরের মধ্যেই সদর এলাকাও বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখানে ৬৪ জন প্রাণ হারিয়েছেন।

শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হল একটি দোকানের সামনে। ঘটনার তীব্রতায় চারিদিক তছনছ হয়ে যায়। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে।
গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি রাগের বিস্ফোরণ দেখা গিয়েছে। গোটা ঘটনার জন্য অনেকে সরকারকে দায়ী করেছেন। সরকারের অবস্থানের জন্য সাধারণ মানুষকে জীবন দিয়ে দাম চোকাতে হচ্ছে বলে রাগে ফেটে পড়েছেন কেই কেউ।
তৃতীয় গাড়িবোমা বিস্ফোরণটি হয়েছে উত্তর-পশ্চিম কাদিমিয়ার কাছে। সেখানে মোট ১৭ জন মারা গিয়েছেন। এছাড়াও সরকারি সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বাগদাদের জামিয়া জেলায় আর একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৩ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে।












Click it and Unblock the Notifications