Donald Trump: আমেরিকায় বাণিজ্য বৈঠকে ৫০টিরও বেশি দেশ! শুল্ক-বিপদ নিয়ে ‘চুপ’, ট্রাম্পের গুণগান উপদেষ্টাদের

US Tariff Move: শুল্ক নিয়ে নিজ অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, রোগ সারাতে গেলে কড়া ওষুধের প্রয়োজন রয়েছে। এবার তারই সুরে সুর মেলালেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারাও। বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলিতে ট্রাম্পের পারস্পারিক শুল্ক আরোপের ফলে ক্ষতির কথা অস্বীকার করলেন তারা। বরং হোয়াইট হাউসে কমপক্ষে ৫০টি দেশের প্রধান বাণিজ্য সংক্রান্ত বৈঠক করতে এসেছেন বলে দাবি ট্রাম্প প্রশাসনের কর্তাদের।

ট্রাম্পের শুল্কনীতির পরই গত সপ্তাহেই ৬ ট্রিলিয়ন ডলার পুঁজি বিলুপ্ত হয়ে গিয়েছে মার্কিন শেয়ার বাজার থেকে। অর্থনৈতিক অচলাবস্থা নিয়ে উদ্বেগ মাথাচাড়া দিয়েছে। রবিবার এসব কিছু নিয়েই মাথাব্যথা দেখালেন না শীর্ষ প্রশাসনিক কর্তারা। অর্থনৈতিক অভিঘাতকেও খাটো করে দেখানোর চেষ্টা করলেন তারা। ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্তের দাবি, শুল্ক ঘোষণার পর থেকেই আমেরিকার সঙ্গে কমপক্ষে ৫০টি দেশ বাণিজ্য নিয়ে কথা বলতে এসেছে।

donald trump

যদিও কোন কোন দেশের সঙ্গে আমেরিকার কথা হয়েছে, তা খোলসা করেননি প্রশাসনিক কর্তারা। বাণিজ্য বৈঠক নিয়ে বিশদে কিছু জানানোও হয়নি তাদের তরফে। তবে শুল্ক সিদ্ধান্তের জেরে ট্রাম্প সর্বোচ্চ ফায়দা লাভ করেছেন বলেই দাবি প্রশাসনিক কর্তাদের। মার্কিন মুলুকে কর্মসংস্থান নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি দিলেন বেসান্ত। অথচ শেয়ার বাজারে পতন নিয়ে মুখে কুলুপ রইল তাঁর। অর্থনৈতিক মন্দার কোনও আশঙ্কাই নেই বলে দাবি ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারির।

প্রসঙ্গত, ট্রাম্পের শুল্কনীতির ফলে বিশ্ব বাজারে মন্দা পরিলক্ষিত হচ্ছে। সোমবার বাজার খুলতেই ধস নামে ভারত-সহ বিশ্বের একাধিক দেশের স্টক মার্কেটে। চরম পতন বিএসই সেনসেক্স ও নিফটি ৫০ সূচকে। আমেরিকার শুল্ক নীতির প্রভাবে সোমবার সিঙ্গাপুরের শেয়ার বাজার ৭ শতাংশ, মালয়েশিয়ার ৪ শতাংশ ও হংকংয়ের শেয়ার মার্কেট ৮.৮ শতাংশ নিম্নমুখী ছিল। ৬.৪ শতাংশ নিম্নগামী ছিল অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও।

গত ২ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক দেশের উপর পারস্পারিক শুল্ক কার্যকর করেন ট্রাম্প। চিনের উপর ৩৪ শতাংশ, ভারতের উপর ২৬ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। এরপর থেকেই ধস নামতে শুরু করেছে বিশ্ব বাজারে। যদিও রবিবার ট্রাম্প নিজ অবস্থানেই অনড় থাকার কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+